,

অবশেষে মিলেছে দাউদ ইব্রাহিমের ঠিকানা

 
আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানে দাউদ ইব্রাহিমের বাসস্থানের খোঁজ পেয়েছে বলে দাবি করেছে ভারতের একটি সংবাদ চ্যানেল। এই দাবির স্বপক্ষে একটি ভিডিও প্রকাশ করেছে চ্যানেলটি। তবে গত ২৩ বছর ধরে পাকিস্তান এ বিষয়টি অস্বীকার করে আসছে।ওই চ্যানেলের ভিডিও দেখে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার জানিয়েছে, ওই ভিডিও ভারতের হাতে থাকা তথ্যপ্রমাণকেই আরও জোরালো করল। পলাতক আন্ডারওয়ার্ল্ডের ডনকে হাতে পেতে পাকিস্তানের সঙ্গে কথা চালিয়ে যাবে ভারত।

 

2015_12_25_16_44_36_pKt8GYJs9eeeweqL4iulSlJqosKeu1_original

মন্ত্রণালয়ের মুখপাত্র বিকাশ স্বরূপ আশা প্রকাশ করেছেন, ওই আন্তর্জাতিক সন্ত্রাসীকে ভারতের হাতে তুলে দেবে পাকিস্তান। ভারত ইতোমধ্যে পাকিস্তানে দাউদের সম্ভাব্য বাসস্থানগুলোসহ বিভিন্ন তথ্য ইসলামাবাদের হাতে তুলে দিয়েছে।

এদিকে দাউদ ইব্রাহিম জাতিসংঘ ঘোষিত সন্ত্রাসী। ভারতের আইনেও তিনি পলাতক। তার ব্যাপারে অনেকবারই পাকিস্তানকে বিভিন্ন তথ্য দিয়েছে ভারত। কিন্তু বিষয়টি অস্বীকার করে আসছে দেশটি।

তবে এবার ভারতীয় ওই চ্যানলটি পাকিস্তানে দাউদ ইব্রাহিমের থাকার বিষয়ে জলজ্যান্ত প্রমাণ পাওয়ার দাবি করেছে। দুই ব্যক্তিকে ব্যবহার করে দাউদের করাচির বাসস্থান চিহ্নিত করা হয়েছে বলেও দাবি তাদের। দাউদের বাংলোর ঠিকানা, ডি-১৩ ব্লক ৪ ক্লিফটন।

চ্যানেলটির দাবি, ভারতের ডসিয়ারে দেয়া পাঁচটি ঠিকানাই তারা খতিয়ে দেখেছে। করাচির অভিজাত ওই এলাকায় যাকেই দাউদের বাড়ির কথা জিজ্ঞাসা করা হয়েছে, তারা সবাই ডি-১৩ ব্লক ৪ ক্লিফটনের বাংলোর কথা জানিয়েছে বলেও দাবি ওই চ্যানেলের।

দাউদের বাংলোর নিরাপত্তারক্ষী এবং করাচির পুলিশ অফিসারদের সঙ্গেও কথা বলেছে ওই চ্যানেলের প্রতিনিধিরা। ক্লিফটনে দাউদের থাকার কথা সবাই স্বীকার করেছে বলেও দাবি ওই চ্যানেলের। এবার দেখা যাক পাকিস্তান এ তথ্যপ্রমাণের পরও কি বলে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা