,

ভারত পানি দিচ্ছে না সরকার নির্বাচিত না হওয়ায় : নজরুল ইসলাম

 

 

নিজস্ব প্রতিবেদক : বর্তমান সরকার নির্বাচিত না হওয়ার কারণে ভারত বাংলাদেশকে পানি দিচ্ছে না বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।নজরুল ইসলাম বলেন, ভারত আমাদের বন্ধুপ্রতীম দেশ। মুক্তিযুদ্ধের সময়ে তাদের সহযোগিতার কারণে আমরা কৃতজ্ঞ। কিন্তু পানি নিয়ে তারা যা করছে এটি বন্ধু রাষ্ট্রের কাজ নয়। পাকিস্তান আগে গুলি করে আমাদের মারতো, আর ভারত এখন পানি না দিয়ে আমাদের মারবে; সেটি তো মেনে নেওয়া যায় না।

Nazrul

 

শুক্রবার দুপুরে রাজধানীর পুরানা পল্টনের বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশনে মিলনায়তনে বাংলাদেশ ন্যাপ আয়োজিত ‘ভারতের পানি অগ্রাসন প্রতিরোধে জাতীয় ঐক্যের প্রয়োজনীয়তা’-শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন নজরুল ইসলাম খান।ঐতিহাসিক ফারাক্কা লং মার্চের ৪০তম বার্ষিকী উপলক্ষে এ সভার আয়োজন করা হয়।তিনি দাবি করে বলেন, দেশে দেশপ্রেমিক সরকার থাকলে ভারতের সাথে আলাপ-আলোচনা করে সমতার ভিত্তিতে পানিসহ সকল সমস্যা সমাধানের উদ্যোগ নিতে পারতো। কিন্তু আমাদের দেশে এখন যে সরকার আছে তারা নির্বাচিত নয়। সেজন্য জনগণের কাছেও তাদের কোনো জবাবদিহিতা নেই।

 

তিনি বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে ৫৪টি অভিন্ন নদী রয়েছে। ফারাক্কা বাঁধের প্রভাবে বিরূপ পরিবেশের কারণে আমাদের নদীগুলো আজ শুকিয়ে যাচ্ছে। এর ফলে নদী-নালা, খাল-বিল শুকিয়ে গেছে। কৃষকেরা পানির অভাবে ফসল ফলাতে পারছে না। অথচ আন্তর্জাতিক আইনে আছে, অভিন্ন নদীতে বাধ দিয়ে পানি প্রবাহে প্রতিবন্ধকতা সৃষ্টি করা যাবে না। কিন্তু ভারত সেটা মানছে না।

বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গাণির সভাপতিত্বে এবং মহাসচিব গোলাম মোস্তফা ভুইয়ার সঞ্চালনার এতে আরো বক্তব্য রাখেন-জাগপার সভাপতি শফিউল আলম প্রধান, এনডিপির চেয়ারম্যান খোন্দকার গোলাম মোর্ত্তজা, ডেমোক্রেটিক লীগের (ডিএল) সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহমেদ মনি, বাংলাদেশ জাতীয় দল চেয়ারম্যান অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদা, জাতীয় পার্টির (জাফর) যুগ্ম মহাসচিব এএসএম শামীম, নাজিরপুর উপজেলা চেয়ারম্যান নজরুল ইসলাম, ন্যাপ যুগ্ম মহাসচিব স্বপন কুমার সাহা, নগর সদস্য সচিব শহীদুননবী ডাবলু, এনডিপির যুগ্ম মহাসচিব ফরিদ উদ্দিন প্রমুখ।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা