,

রোহিঙ্গা ক্যাম্পের ব্যারাকে আনসার হত্যা, অস্ত্র লুট

1463119798নিউজ ডেস্ক : কক্সবাজারের টেকনাফে দুর্বৃত্তদের হামলায় মোহাম্মদ আলী (৫৫) নামের এক আনসার বাহিনীর কমান্ডার নিহত হয়েছেন। এ সময় দুর্বৃত্তরা ১১টি অস্ত্র লুট করে নিয়ে যায়। শুক্রবার ভোররাতে নয়াপাড়ায় রোহিঙ্গা শরণার্থীশিবিরে আনসার বাহিনীর শালবন ব্যারাকে এ হামলার ঘটনা ঘটে। নিহত আনসার বাহিনীর কমান্ডার মোহাম্মদ আলী টাঙ্গাইলের সফিপুর এলাকার শুক্কুর আলীর ছেলে।
হামলার সময় ওই ক্যাম্পে থাকা আনসার সদস্য অজিত বড়ুয়া গণমাধ্যমকে জানান, ভোররাত দুইটার দিকে ২০-২৫ জন অস্ত্রধারী দুর্বৃত্ত ক্যাম্পে হামলা চালায়। এ সময় তিনিসহ ওই ক্যাম্পে নয়জন ছিলেন। সবাই ঘুমিয়েছিলেন। আনসার কমান্ডার আলী হোসেনের ঘর থেকে আর্তনাদের শব্দে তার ঘুম ভাঙে। সেখানে বাধা দিতে গেলে দুর্বৃত্তরা তাকে ও অন্যদের বেঁধে ফেলে। এরপর আলী হোসেনকে হত্যা করে ও অস্ত্র লুট করে।
এ বিষয়ে টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল মজিদ জানান, তিনি একজন নিহত হওয়ার খবর শুনেছেন। লুট হওয়া যাওয়া অস্ত্র উদ্ধারে অভিযান চলছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা