,

বাংলাদেশি ডাক্তার-নার্স নিয়োগে সৌদি সরকারের প্রতি প্রবাসীমন্ত্রীর আহ্বান

 

নিজস্ব প্রতিবেদক : প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসির সঙ্গে বৃহস্পতিবার তার অফিসকক্ষে সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয়ের রিক্রুটমেন্ট ডিপার্টমেন্টের জেনারেল ম্যানেজার মারজান বিন মুবারক আল-মারজান সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে বাংলাদেশ থেকে সৌদি আরবে কনসালটেন্ট ও রেজিস্টার ডাক্তার প্রেরণের বিষয়ে জেনারেল ম্যানেজারের সঙ্গে আলোচনা হয়।

1463072579

মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি গত জানুয়ারিতে সৌদি আরব সফরের সময় সে দেশের সরকারের পক্ষ থেকে যে আতিথেয়তা এবং সম্মান প্রদর্শন করা হয়েছে সেজন্য তিনি সৌদি সরকারকে আন্তরিক ধন্যবাদ জানান। প্রবাসী মন্ত্রী সৌদি সরকারকে বাংলাদেশ থেকে আরো ডাক্তার ও নার্স সে দেশে নিয়োগের আহ্বান জানান। তিনি বলেন, ‘এতে সৌদি আরব ও বাংলাদেশ উভয়েই লাভবান হবে। পরে তিনি সৌদি স্বাস্থ্য মন্ত্রীর সুস্বাস্থ্য কামনা করে তাকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।’
মারজান সৌদি আরবে কর্মরত বাংলাদেশি নার্স, ডাক্তার ও অন্যান্য কর্মীদের কাজের প্রশংসা করেন। তিনি বলেন, ‘সৌদি আরবের সাথে বাংলাদেশের সম্পর্ক দীর্ঘদিনের এবং বন্ধুসুলভ। সৌদি আরবে কর্মরত বাংলাদেশি কর্মীরা সৌদি আরবকে তাদের নিজের দেশের মতো মনে করেন এবং ভালবাসেন।’

পরে সৌদি প্রতিনিধিদলের সঙ্গে মন্ত্রণালয়ের সভাকক্ষে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর, বিএমইটি ও বোয়েসেলের প্রতিনিধিদল এক দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন। এতে বোয়েসেলের মাধ্যমে প্রেরণকৃত বিশ্বের বিভিন্ন দেশে কর্মরত নার্স ও ডাক্তারদের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকে সৌদি প্রতিনিধিদল বাংলাদেশ থেকে স্বাস্থ্য খাতে কর্মী নেয়ার বিষয়েও আলোচনা করেন।

উল্লেখ্য, বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট সার্ভিসেস লি. (বোয়েসেল)-এর মাধ্যমে সৌদি আরবে ১ হাজার ৫০৪ জন ডাক্তারসহ বিশ্বের বিভিন্ন দেশে মোট ২ হাজার ৪৭০ জন ডাক্তার কর্মরত রয়েছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা