,

স্ত্রীকে প্রহার নিয়ে সৌদি আলেমের ফতোয়া

 

আন্তর্জাতিক ডেস্ক :স্ত্রীকে কিভাবে প্রহার করতে হয় সে বিষয়ে পরামর্শ দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর শিরোনাম হয়েছেন সৌদি আরবের পারিবারিক আচরণ বিষয়ক এক আলেম। তার শিক্ষামূলক একটি ভিডিওতে তিনি স্ত্রীকে মারধোরের নিয়ম-কানুন ব্যাখ্যা করেন।ওই ভিডিওতে দেখা যায়, শুরুতেই তিনি বলেন, এ ধরনের বিষয় নিয়ে কথা বলা একটি পীড়াদায়ক কাজ। এতে অনেক ঝামেলা সৃষ্টি হতে পারে। তবে তিনি ‘আল্লাহর ইচ্ছায়’ এসব ঝামেলা অতিক্রম করে যাবেন।

2016_05_12_21_35_11_6iJFso4329TI7edVPe2wiuTc7nG6eq_original

চলতি বছরের শুরুতে ভিডিওটি ধারণ করা হয় এবং গত মাসে তা আরবি ভাষা থেকে ইংরেজিতে ভাষান্তর করে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন-ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ‘মিডল ইস্ট মিডিয়া রিসার্চ ইনস্টিটিউট’। আল সাকাবি নামের সৌদি ওই আলেম তার ভিডিওতে বলেন, ‘নিজের রাগ প্রকাশের জন্য কেউ তার স্ত্রীকে মারধোর করতে পারবে না। শুধু তাকে শৃঙ্খলায় ফিরিয়ে আনার জন্যই এ কাজ করা যেতে পারে।’

 

 

স্ত্রীকে প্রহার করার ক্ষেত্রে অবশ্যই ইসলামের শর্ত পূরণ করতে হবে বলেও তিনি জোর দেন। এছাড়া রড অথবা কোনো ধারালো বস্তু দ্বারা স্ত্রীকে প্রহার করা যাবে না বলে ভিডিওতে উল্লেখ করা হয়। বরং প্রয়োজনে দাঁত পরিস্কারের মেসওয়াক ব্যবহার করা যেতে পারে। স্ত্রীকে প্রহারের উদ্দেশ্য হিসেবে তিনি বলেন, স্ত্রী যাতে বুঝতে পারেন যে তিনি ভুল করেছেন।

 

এক্ষেত্রে প্রহারের আগে নিজের অধিকার এবং স্ত্রীর অধিকারের কথা স্মরণ করে নেয়ার জন্য প্রত্যেক স্বামীকে পরামর্শ দেন আল সাকাবি। প্রহারের পরও স্ত্রী সংশোধিত না হলে তার সঙ্গে এক বিছানায় ঘুমানো ত্যাগ করতে হবে বলে জানান তিনি। তবে তা নিশ্চয়ই অন্যকোনো ঘরে নয়, নিজের ঘরেই। প্রয়োজনে একজন মেঝেতে আর অন্যজন খাটে ঘুমাবে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা