,

প্রধানমন্ত্রীকে সংসদ থেকে বের করে দিলেন স্পিকার

 

 

আন্তর্জাতিক ডেস্ক : নিউজিল্যান্ডের পার্লামেন্ট থেকে দেশটির প্রধানমন্ত্রী জন কি’কে বের করে দিয়েছেন দেশটির স্পিকার। পানামা পেপার্স বিষয়ে নিউজিল্যান্ডের ভূমিকা নিয়ে বিতর্কের এক পর্যায়ে বুধবার স্পিকার ডেভিড কার্টার প্রধানমন্ত্রীকে বের করে দেন। তবে এর আগে বক্তব্যের বিষয়ে প্রধানমন্ত্রীকে কয়েকবার সতর্ক করেন তিনি।

2016_05_12_21_57_11_n1twHK5t5oFrOxONulI5DQOnfKNlPv_original

বিশ্বজুড়ে তোলপাড় সৃষ্টি করা পানামা পেপার্সে প্রকাশ করা তথ্যের ওপর ভিত্তি করে সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে লাতিন আমেরিকার বিত্তবানেরা কর ফাঁকি দিতে নিউজিল্যান্ডকে চ্যানেল হিসেবে ব্যবহার করেন বলে উল্লেখ করা হয়। মঙ্গলবার গণমাধ্যমে জন কি বলেন, পানামা পেপার্সের সঙ্গে গ্রিনপিস, রেড ক্রস ও অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মতো সংগঠনও জড়িত।

 

বুধবার পার্লামেন্টে বিরোধীরা এ বিষয়ে সংগঠনগুলোর কাছে তাকে ক্ষমা চাইতে বললে জবাবে তিনি অশোভন মন্তব্য করেন। এর পরপরই স্পিকার তার ওপর খড়গহস্ত হন। এ সময় প্রধানমন্ত্রী হিসেবে সংসদে বেশি সুবিধা পাওয়ার সুযোগ নেই বলে মন্তব্য করেন তিনি। এর আগেও এমপি থাকা অবস্থায় তিনবার জন কি’কে পার্লামেন্ট থেকে বের করে দেয়া হয়েছিলো।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা