,

তুর্কি রাষ্ট্রদূত প্রত্যাহারের খবর সত্য নয়: শাহরিয়ার

shahriar_alamনিউজ ডেস্ক : বাংলাদেশ থেকে তুরস্কের রাষ্ট্রদূত প্রত্যাহারের খবর সত্য নয় বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি বলেন, ‘তুরস্কের রাষ্ট্রদূতকে বাংলাদেশ থেকে প্রত্যাহার করার খবর সত্য নয়।’

শাহরিয়ার আলম বলেন, ‘তিনি (তুর্কি রাষ্ট্রদূত) বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দিয়ে জানিয়ে কয়েকদিনের জন্য দেশের (বাংলাদেশের) বাইরে গেছেন।’

তিনি বলেন, ‘কূটনীতিকদের এটি একটি স্বাভাবিক চর্চা। কূটনীতিকরা নিজের দেশে আলোচনা করার জন্য কিংবা অন্য কোনো দেশেও যেতে পারেন।’

‘ফলে কোনো কোনো বিদেশী বার্তা সংস্থা তুরস্কের রাষ্ট্রদূতকে প্রত্যাহারের যে খবর দিয়েছে, তারা তা কোথা থেকে পেয়েছে তা আমাদের জানা নেই’ যোগ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

এর আগে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোগানকে উদ্ধৃত করে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, নিজামীর ফাঁসি কার্যকরের প্রতিবাদে ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত ডেভরিম ওযটুর্ককে আংকারায় ডেকে পাঠানো হয়েছে।

একাত্তরের মানবতাবিরোধী অপরাধে গত মঙ্গলবার দিনগত রাত ১২টা ১০ মিনিটে জামায়াতে ইসলামীর আমীর মতিউর রহমান নিজামীর ফাঁসি কার্যকর করা হয়। এনিয়ে একই অভিযোগে দলটির চার নেতার ফাঁসি কার্যকর হলো।যুগান্তর

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা