,

গরমে ত্বক ঠান্ডা রাখতে গোলাপের পাপড়ি

19672-golap-jolঅনলাইন ডেস্ক: গরমের সময় রোদের তীব্রতা অনেক বেশি থাকে। এর ফলে বাইরে থেকে ফেরার পর ত্বকে জ্বালাপোড়া হয়। এই সমস্যার সমাধান করবে গোলাপের পাপড়ি। এটি ত্বকের জ্বালাপোড়া দূর করে ত্বককে ঠান্ডা ও সতেজ রাখে।

কীভাবে ত্বকে গোলাপের পাপড়ি ব্যবহার করবেন, সে সম্বন্ধে উপায়ের কথা বলা হয়েছে বোল্ডস্কাই ওয়েবসাইটের লাইফস্টাইল বিভাগে। আপনি চাইলে এই পরামর্শটি একবার দেখে নিতে পারেন।

যা যা লাগবে

গোলাপের পাপড়ি ১০টি, বরফ পাঁচ-ছয়টি ও পানি।

যেভাবে তৈরি করবেন

প্রথমে একটি পাত্রে পানির মধ্যে গোলাপের পাপড়ি দিয়ে ফোটাতে থাকুন। পাঁচ মিনিট পর এর মধ্যে বরফের টুকরোগুলো দিয়ে দিন। অল্প আঁচে ৩০ থেকে ৩৫ মিনিট গরম করুন। যখন গোলাপের পাপড়ির রং সাদা হয়ে যাবে তখন চুলা থেকে নামিয়ে ঠান্ডা করুন। ঠান্ডা হয়ে গেলে একটি বোতলে ভরে সংরক্ষণ করুন।

যেভাবে ব্যবহার করবেন

প্রতিদিন বাসায় ফিরে একটি তুলার বলে গোলাপের পাপড়ির এই মিশ্রণ নিয়ে পুরো মুখ ভালো করে মুছে নিন। ১৫ মিনিট পর পানি দিয়ে ধুয়ে ফেলেন। এবার ময়েশ্চারাইজার লাগান। দেখবেন, সারা দিনের ক্লান্তি দূর হয়ে ত্বক হবে সতেজ ও দাগহীন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা