বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

যে গাছের পাতার সাহায্যে পাবেন স্বর্ণের সন্ধান!

1454594511নিউজ ডেস্ক : স্বর্ণের সন্ধানে বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করা হয়। এ জন্য জনবলেরও কমতি নেই। কিন্তু গাছের পাতার সাহায্যে স্বর্ণের সন্ধান পাওয়া যাবে এ কথা অবিশ্বাস্য মনে হলেও ঘটনা তা-ই।
গবেষকরা জানিয়েছেন, ইউক্যালিপ্টাস গাছের পাতার নমুনা দেখেই জানা যাবে ওই এলাকায় স্বর্ণ আছে কিনা। থাকলেও তা ঠিক কত নিচে!
অবাক করা গবেষণা হলেও ইউক্যালিপ্টাস গাছের মূল মাটির অত্যন্ত গভীরে প্রবেশ করে।
ফলে এ গাছের মূলের মাধ্যমে মাটির বিভিন্ন স্তর থেকে উঠে আসে বিভিন্ন খনিজ। এসব খনিজ ইউক্যালিপ্টাস গাছের পাতায় সঞ্চিত হয়। ইউক্যালিপ্টাস গাছের পাতার নমুনা পরীক্ষা করার মাধ্যমে জানা যাবে ওই এলাকায় মাটির নিচে স্বর্ণ আছে কিনা! যদি থেকেই থাকে তবে কি পরিমাণ?
গবেষক Melvyn Lintern বলেন, ইউক্যালিপ্টাস গাছের ওপর গবেষণা করে জানা গেছে, এসব গাছের শেকড় মাটির এতো গভীরে চলে যায় যেখানে বিভিন্ন স্থরে রয়েছে ভূগর্ভস্থ বিভিন্ন খনিজ। ইউক্যালিপ্টাস গাছের শেকড় ওই সব স্তর থেকে খনিজ সংগ্রহ করে নিয়ে আসে। এতে গাছের নমুনাতে ওই অঞ্চলের মাটির নিচে কি রয়েছে সে বিষয়ে তথ্য পাওয়া সম্ভব!
গবেষকরা বলছেন, ইউক্যালিপ্টাস গাছ হতে পারে খনিজ অনুসন্ধানের শক্তিশালী হাতিয়ার। এর মাধ্যমে খুব সহজেই ব্যয়বহুল যন্ত্রপাতি ব্যবহার এবং খনন না করে জানা যাবে সেখানের মাটির নিচে আসলেই কি কোনো স্বর্ণ আছে কি না!
গবেষকদের এ গবেষণা অর্থনৈতিক দিক দিয়েও বিশেষ সুবিধা নিয়ে আসছে বলেই মনে করছেন বিভিন্ন মহল। বিশ্বে মাটির নিচ থেকে স্বর্ণ উদ্ধারে খনন কাজেই ব্যয় হয় বিপুল পরিমাণ অর্থ। যদি ইউক্যালিপ্টাস গাছের পাতার নমুনার মাধ্যমে স্বর্ণ থাকার বিষয়টি জানা যায় তবে সাশ্রয় হবে বিশাল অংকের। সূত্র : দি টেক জার্নাল

নষ্ট মেমরি ঠিক করার উপায়!
বর্তমান তথ্যপ্রযুক্তির যুগে মেমরি কার্ড একটি গুরুত্বপূর্ণ উপাদান। এটার মধ্যে আপনি রাখতে পারেন গুরুত্বপূর্ণ সব ডাটা। এছাড়াও জীবনের সৃত্মি চিহ্নিত কিছু ছবি আমরা আমদের মোবাইলের মেমরি কার্ডের মধ্যেই রাখি। তথ্য আদান প্রদান করার সময় ফোনের মেমোরি কার্ড হঠাৎ.খুলে নেওয়া হলে বা কোনো ভাবে সংযোগ বিছিন্ন হলে সেটি ক্ষতিগ্রস্ত হয়ে অকেজো হয়ে যায়।
ফলে আপনি পরেন মহাবিপাকে। অবশেষে আপনার প্রয়োজনীয় কিছু ডকুমেন্ট হারিয়ে আপনি হতাশায় ভোগেন। নানান ভাবে এমন অকেজো মেমোরি কার্ড সচল করা গেলেও সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত অথবা বাহ্যিকভাবে নষ্ট মেমরি কার্ডকে ঠিক করা কঠিন। তারপও আধুনিক কম্পউটারের যুগে সবই সম্ভব।
এবার আপনাদের জানাবো কিভাবে নষ্ট মেররি কার্ড ঠিক করবেন।
ডেটা রিকভারি সফটওয়্যার ব্যবহার করতে হবে:
মেমোরি কার্ডের তথ্য দেখা যাচ্ছে, কিন্তু সেটি ব্যবহার করা যাচ্ছে না। এ ক্ষেত্রে ডেটা উপস্থিত থাকে কিন্তু কম্পিউটার বা অন্য যন্ত্র সেটিকে পড়তে (রিড) পারে না। এক্ষেত্রে সবাই ভাবে যে মেমোরি কার্ডটি বোধহয় নষ্ট হয়ে গেছে। কিন্তু না, এমন অবস্থা থেকেরিকভারি সফটওয়্যার মেমোরি কার্ডটাকে ফিরিয়ে আনতে পারে।
আর এ জন্য যা করতে হবে আপনাকে:
প্রথমে কার্ড রিডারে মেমোরি কার্ড ঢুকিয়ে নিয়ে কম্পিউটারে সংযোগ দিন। খেয়াল রাখুন, মেমোরি কার্ড ফাইল এক্সপ্লোরারে বা হার্ড ড্রাইভের অন্যান্য ডিস্কের মতো দেখালে এটিতে প্রবেশ করা যাবে না, কিন্তু ফাইল সিস্টেম ঠিক আছে। এবার য়াপনার উইন্ডোজ এর স্টার্ট মেন্যুতে গিয়ে cmd লিখুন। এতে আপনার স্টার্ট মেন্যুর উপর দিকে কমান্ড প্রম্পট(cmd) দেখা যাবে। এখন এর ওপর ডান বোতাম চেপে Run asadministratorনির্বাচন করে সেটি খুলুন। কমান্ড
প্রম্পট চালু হলে এখানেchkdskmr লিখে enter ক্লিক করুন। এখানে m হচ্ছে মেমোরি কার্ডের ড্রাইভ ।
কম্পিউটারে কার্ডের ড্রাইভ লেটার যে টি দেখাবে সেটি এখানে লিখে চেক ডিস্কের কাজটি সম্পন্ন হতে দিন।
এখানেconvertlostchainsto filesবার্তা এলে y চাপুন। এ ক্ষেত্রে ফাইল কাঠামো ঠিক থাকলে কার্ডের তথ্য আবার ব্যবহার করা যাবে। মেমোরি কার্ড যদিinvalid filesystemদেখায় তাহলে সেটির ড্রাইভের ডান ক্লিক করেFormat-এ ক্লিক করুন।File systemথেকেFATনির্বাচন করে Quick format-এর টিক চিহ্ন তুলে দিয়ে Format-এ ক্লিক করুন। ফরম্যাট সম্পন্ন হলে মেমোরি কার্ডের তথ্য হারালেও কার্ড নষ্ট হবে না।

এ জাতীয় আরও খবর

মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা

জন্মদিনে মেসিকে চমকে দিলেন সতীর্থরা

বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু : সংসদে অর্থমন্ত্রী

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ জনকে বহিষ্কার করলো জামায়াত

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করলেন বিল গেটস

স্থগিত হওয়ার শঙ্কায় ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ!

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে পাথর নিক্ষেপ, একজনের চোখ নষ্ট, আরেকজনের মাথায় ৫ সেলাই

রিজার্ভ ফের ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল

খাগড়াছড়িতে সেনা অভিযানে ১ নিহত, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান