,

টানা তিন মাস দেশের বাইরে থাকব : নুসরাত ফারিয়া

photo-1463062073বিনোদন প্রতিবেদক : দুটি ছবির শুটিং নিয়ে এখন ব্যস্ত সময় পার করছেন নায়িকা নুসরাত ফারিয়া । ভারতীয় পরিচালক বাবা যাদব পরিচালিত ‘বাদশা’ ও জাকির হোসেন রাজু পরিচালিত ‘প্রেমী ও প্রেমী’ চলচ্চিত্রের কাজ করছেন ফারিয়া।

আজ শুক্রবার সকাল ৭টার ফ্লাইটে লন্ডনের উদ্দেশে রওনা দেবেন তিনি। লন্ডনে ‘বাদশা’ ছবির শুটিংয়ে অংশ নেবেন ফারিয়া। শুটিংয়ের প্রস্তুতি ও অন্যান্য প্রসঙ্গ নিয়ে আলাপ করেছেন নুসরাত ফারিয়া।

প্রশ্ন : শুনলাম আগামীকাল ইংল্যান্ডে যাচ্ছেন?

উত্তর : হ্যাঁ। শুটিংয়ের জন্য আমাকে টানা তিন মাস দেশের বাইরে থাকতে হবে। প্রথমে লন্ডনে যাচ্ছি। সেখানে ‘বাদশা’ ছবির শুটিং করব। আমার সঙ্গে কলকাতার নায়ক জিৎ অভিনয় করবেন। এক মাস লন্ডনে শুটিং শেষ করেই কলকাতায় ফিরব। এরপর সেখানে টানা দুই মাস ‘প্রেমী ও প্রেমী’ ছবির শুটিং করব। ছবিটিতে আমার বিপরীতে অভিনয় করবেন আরিফিন শুভ।

প্রশ্ন : শুটিংয়ের প্রস্তুতি কেমন?

উত্তর : ভালো। আমি যখন যে কাজটা করি সেটা মনোযোগ দিয়ে করার চেষ্টা করি। ‘বাদশা’ ও ‘প্রেমী ও প্রেমী’ দুটো ছবির গল্প একেবারেই আলাদা। চরিত্রেও রয়েছে ভিন্নতা। পরপর শুটিং থাকলেও অভিনয় করতে কোনো সমস্যা হবে না।

প্রশ্ন : কলকাতার নায়ক জিতের সঙ্গে প্রথমবারের মতো অভিনয় করছেন। কেমন লাগছে?

উত্তর : আমার কাছে মনে হয়েছে জিৎ অন্যান্য নায়কদের মতোই। আলাদা করে বলার কিছু নেই। কলকাতায় জিৎ অনেক জনপ্রিয়। এটা সবাই জানেন। কাজ করতে গিয়ে বুঝেছি জিৎ অনেক ফ্রেন্ডলি।

প্রশ্ন : নতুন ছবির খবর আছে?

উত্তর : কথাবার্তা চলছে। আগে দুটো ছবির কাজ শেষ করি। তারপর সবাইকে জানাব।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা