,

‘সুলতান’ শেষে মা ও প্রেমিকা নিয়ে ঘরে ফিরলেন সালমান

salmanবিনোদন ডেস্ক : বুধবার রাতে হঠাৎ করেই মুম্বাই বিমান বন্দরে ফটোসাংবাদিকদের ফ্রেম বন্দি হলেন সুপারস্টার অভিনেতা সালমান খান, মা সালমা খান ও বোন আলভিরা! তাদের সঙ্গে দেখা গেল সালমান খানের গুজবে রোমানিয়ান প্রেমিকা লুলিয়া ভান্তুরকেও! কিন্তু এতরাতে তারা ফিরলেন কোথায় থেকে?

বলছি, বুধবার রাতে মুম্বাই বিমান বন্দরে গুজবে প্রেমিকা লুলিয়া ভান্তুরসহ একসঙ্গে দেখা গেছে সালান খান, তার মা ও বোনকে। সালমান তার বডিগার্ডসহ তাদের একটু পেছনে আসলেও মা সালমা খান ও বোন আলভিরার সঙ্গে দেখা গেছে সালমানের প্রেমিকা লুলিয়াকে! এতোরাতে কোথায় থেকে ফিরছেন তারা?

এমন প্রশ্নের উত্তর পাওয়া গেল আগেই। জানা গেছে, আলি আব্বাস জাফরে পরিচালনায় সুপারস্টার সালমান এখন ব্যস্ত আছেন বছরের আলোচিত সিনেমা ‘সুলতান’-এর শুটিং নিয়ে। প্রায় শেষের দিকের শুটিং ছিল পাঞ্জাবের লুধিয়ানা রাজ্যে। আর সেখানেই সালমানের শুটিং দেখতে গিয়েছিলেন সালমানের মা, বোন ও প্রেমিকা লুলিয়া ভান্তুর। আর সেখান থেকে ফেরার পথেই মুম্বাই বিমান বন্দরে ফটো সাংবাদিকদের খপ্পড়ে পড়েন তারা!

এর আগেও সালমান খানের অনেক পারিবারিক অনুষ্ঠানে দেখা গেছে লুলিয়াকে। সালমান ও লুলিয়াকে নিয়ে প্রচুর গুঞ্জনও শোনা গেছে মিডিয়ায়। সর্বশেষ গুঞ্জনে বলা হয়েছিল যে লুলিয়ার সাথে সালমানের এনগেজডও হয়ে গেছে! যদিও এমন খবর উড়িয়ে দিয়েছিলেন সালমানের বাবা ও বোন অর্পিতা। কিন্তু ইদানিং লুলিয়াকে সালমানের পরিবারের সঙ্গে যেভাবে দেখা যাচ্ছে, তাতে মনে হচ্ছে সত্যিই কি তাহলে সালমানের সঙ্গে এনগেজড হয়ে গেছে লুলিয়ার!

‘সুলতান’ ছবির দৃশ্য…

উল্লেখ্য, ‘জয় হো’ ছবির লোকেশন দেখতে রোমানিয়ায় গিয়ে প্রথমবার লুলিয়ার সাথে কথা সালমান খানের। এরপর বহু জল ঘোলা হয়েছে। সালমানের সঙ্গে লুলিয়াকে জড়িয়ে বিশ্বব্যাপী মিডিয়ায় নানান মুখরোচক খবর ছড়িয়েছে। কিন্তু সালমান খান ও লুলিয়ার বন্ধুত্ব আরো গাঢ়ই হয়েছে বলা যায়। সালমান অভিনীত ‘সুলতান’ ছবিটি আসছে ঈদে মুক্তি পেতে যাচ্ছে। ছবিতে তার সঙ্গে প্রথমবার দেখা যাবে আনুশকা শর্মাকে।

এ জাতীয় আরও খবর

নবীনগর সাধু সঙ্গের উদ্যোগে লঞ্চযোগে আনন্দ ভ্রমণ: নদীর বুকে ফিরে দেখা স্মৃতি, সংস্কৃতি ও সম্প্রীতির অনন্য আয়োজন

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা