বুধবার, ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

আমি এখন একটু লিবারেল হবো : প্রধান বিচারপতি

 
নিজস্ব প্রতিবেদক : বিচারক ও আইনজীবীদের মাঝে কিছুটা দূরত্ব আছে, এই দূরত্ব দূর করতে সাংস্কৃতিক অনুষ্ঠান ভুমিকা রাখবে বলে মনে করছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। তিনি বলেন, আমি যখন কোর্টে বসে যাই, স্বীকার করি, তখন আমার ভিতরে এই মেজাজটা থাকে না। বিশেষ করে আমি মামলাগুলোকে একটু কন্ট্রোলে নিয়ে আসছি। আমি এখন একটু লিবারেল হব।

1456409138_25

 

বৃহস্পতিবার বিকেলে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে বাংলা বর্ষবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।বর্ষবরণ অনুষ্ঠান আয়োজনের জন্য আইনজীবী সমিতিকে ধন্যবাদ জানিয়ে প্রধান বিচারপতি বলেন, যদিও এটা একচুয়েলি একটু লেট। আমি আমার অন্তর থেকে ধন্যবাদ জানাই। এ রকম একটি উদ্যোগ এ্যট লিস্ট এ রকম একটা অনুষ্ঠান হলে আমাদের আইনজীবীদের মধ্যে যে দূরত্ব থাকে সেটা কমে যাবে। একই সঙ্গে এটা বিচারক ও আইনজীবীদের মধ্যে যেটুকু দূরত্ব আছে তা কমাবে।

 

 

তিনি আরও বলেন, বিশেষ করে আমি মামলাগুলো একটু কন্ট্রোলে নিয়ে আসছি। আমি এখন একটু লিবারেল হব। আজকে আমরা গান শোনার জন্য আসছি। আমি আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। ঠিক সময়ে পহেলা বৈশাখে আপনারা করবেন, বিচার বিভাগের থেকে যদি কোনো সহযোগিতা লাগে, আমি অবশ্যই আপনাদের সহযোগিতা করব।

 

 

আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন প্রধান বিচারপতিকে উদ্দেশ্য করে বলেন, ‘আপনি যে লিবারেল হবেন এটা আমাদের উৎসাহ যুগিয়েছে। আজকে কিছু বলার দিন নয়, তারপরও বলব, হাইকোর্টে অনেকদিন ধরে আগাম জামিন বন্ধ রয়েছে। এছাড়া কোর্টগুলো আরেকটু ভালো হওয়া দরকার।

 

আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুনের সভাপতিত্বে অনুষ্ঠানে আপিল বিভাগের বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, বিচারপতি মির্জা হোসেইন হায়দার, অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান আব্দুল বাসেত মজুমদার উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান

গাজায় শিশু হত্যার অভিযোগ জাতিসংঘ কমিশনের

আওয়ামী লীগের বিচারের দাবি জানালেন জামায়াত আমির

কাজাখ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে তারেক রহমান

তিন দিন বন্ধ থাকবে রাজধানীর কয়েকটি সড়ক

স্ত্রী মৃত্যুর মামলায় অভিনেতা আলভী রিমান্ডে

বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মেসি-রোনালদো পছন্দে রাজনৈতিক প্রভাব!

রোহিঙ্গাদের জন্য ১৩৭ কোটি টাকার সহায়তা চুক্তি

আইন কর্মকর্তাদের পদত্যাগে বিএনপির ‘রাজনৈতিক স্টান্ট’ অভিযোগ

দিল্লি বিমানবন্দর ইস্যুতে ভারতের ব্যাখ্যায় অসন্তুষ্ট ঢাকা

সাংবাদিকদের দিয়ে হাসপাতালের টয়লেট পরিষ্কারের প্রস্তাব