,

ঢাকা মেডিকেলে কেন্দ্রীয় কারাগারের ৩ হাজতির মৃত্যু

 

নিজস্ব প্রতিবেদক : ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় কেন্দ্রীয় কারাগারের ৩ হাজতির মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার বিভিন্ন সময় এদের মৃত্যু হয়।নিহতরা হলেন, চুয়াডাঙ্গার আলমগীর (৩০), গাজীপুর কাপাসিয়ার হারুন অর রশিদ (৪৫) এবং হাফেজুর রহমান (৬০)।

ঢাকা-মেডিকেল-কলেজ-হাসপাতাল-752x440

ঢামেক সূত্র জানায়, কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে পড়ায় আলমগীর ও হাফেজুর রহমানকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনের মেডিসিন বিভাগে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় মেডিকেলের মেডিসিন বিভাগের ৭০১ নম্বর হলে আজ সকাল সাড়ে ১১ টার দিকে তাদের মৃত্যু হয়। এদের মধ্যে আলমগীর (৩০) এর বাড়ী চুয়াডাঙ্গা দামুহুদা এলাকায়। তিনি অস্ত্র মামলার আসামি ছিলেন। হাফিজুর রহমান (৬০) এর বাড়ী ও তিনি কোন মামলার আসামি ছিল তা বিস্তারিত জানা যায়নি।

 

বৃহস্পতিবার কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে হারুন অর রশিদ (৪৫) কে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। তার বাড়ী গাজীপুর কাপাসিয়া এলাকায়। তিনি হত্যা মামলার আসামি ছিলেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা