,

ইসলামী ব্যাংকের রিস্ক ম্যানেজমেন্টের দায়িত্ব পেলেন  অনভিজ্ঞ সামীম 

 
নিজস্ব প্রতিবেদক : ব্যাংকিং বিষয়ে ন্যুনতম অভিজ্ঞতা বা শিক্ষাগত যোগ্যতা না থাকা সত্ত্বেও ইসলামী ব্যাংকের রিস্ক ম্যানেজমেন্টের দায়িত্ব পেলেন সামীম আফজাল। তাকে চেয়ারম্যান করে ব্যাংকটির রিস্ক ম্যানেজমেন্ট কমিটি পুনর্গঠন করা হয়েছে। সম্প্রতি যাকে পরিচালক হিসেবে নিয়োগ দিয়েছে ইসলামী ব্যাংক। একইসঙ্গে ব্যাংকে যোগ দেওয়া নতুন ৪ পরিচালককে চারটি কমিটির চেয়ারম্যান করা হয়েছে।

বৃহস্পতিবার ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। এটিই ছিল সরকারের ইঙ্গিতে সদ্য নিয়োগ পাওয়া চার পরিচালকের প্রথম সভা।

untitled-1_127507

 

ব্যাংকিং খাতের সবচেয়ে স্পর্শকাতর ও কোর ব্যাংকিংয়ের জায়গাটি হল রিস্ক ম্যানেজমেন্ট। ব্যাংকের আর্থিক স্বাস্থ্য নির্ভর করে এই বিভাগের দক্ষতার ওপর। আগের কমিটিতে বিভাগটির চেয়ারম্যান ছিলেন একজন চার্টাড অ্যাকাউন্টেড। যার আর্থিক হিসাব ও ব্যবস্থাপনায় ছিল দীর্ঘ দশ বছরের বাস্তব অভিজ্ঞতা। তিনি অস্ট্রেলিয়া ও বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশুনা করেছেন।

 

 

এখন এ দায়িত্ব দেওয়া হল ইসলামীক ফাউন্ডেশনের চেয়ারম্যান সামীম আফজালকে। যিনি একজন সাবেক সরকারি আমলা।ব্যাংকটি জানায়, ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মুস্তাফা আনোয়ার বৈঠকের সভাপতিত্ব করেন। আজকের সভায় এম. আযীযুল হককে ব্যাংকের ভাইস চেয়ারম্যান নির্বাচিত করা হয়। এছাড়া অধ্যাপক সৈয়দ আহসানুল আলমকে চেয়ারম্যান করে ইসি(এক্সিকিউটিভ) কমিটি, হেলাল আহমেদ চৌধুরীকে চেয়ারম্যান করে অডিট কমিটি এবং সামীম মোহাম্মদ আফজালকে চেয়ারম্যান করে রিস্ক ম্যানেজমেন্ট কমিটির পূণর্গঠন করা হয়।

সভায় উপস্থিত ছিলেন অন্যান্য পরিচালক ও ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক(এমডি) মোহাম্মদ আবদুল মান্নান।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা