,

আত্মহত্যার দৃশ্য সরাসরি সম্প্রচার করলেন তরুণী

 

আন্তর্জাতিক ডেস্ক : ফ্রান্সের রাজধানী প্যারিসের একটি ঘটনায় হইচই পড়ে গিয়েছে সবখানে। মঙ্গলবার রেলগাড়ির সামনে ঝাঁপিয়ে আত্মহত্যা করেন দেশটির ১৯ বছর বয়সী এক তরুণী। তবে হইচইটা তা নিয়ে নয়। আত্মহত্যা করার আগে ওই তরুণী তার আত্মহত্যা সরাসরি সম্প্রচার করার ব্যবস্থা করে যান। আর এ কাজে তিনি সাহায্য নিয়েছেন পেরিস্কোপের।

2016_05_12_18_06_02_lJ9UKvLv1yN72ji9X9pFMoMw07WJRI_original

রেলগাড়ির নিচে ঝাঁপ দেয়ার আগে তিনি নিজের কিছু কথাও রেকর্ড করে যান। আর তাতে তিনি তার ধর্ষিতা হওয়ার কথা এবং ধর্ষকের নাম জানিয়ে গেছেন। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, তার জবানবন্দি খুবই সতর্কতার সঙ্গে যাচাই করা হচ্ছে।পুলিশ তদন্ত শুরু করেছে দক্ষিণ প্যারিসের ইগলি অঞ্চলে, যেখানে এই ঘটনা ঘটেছে। তার ফোনের কল লিস্ট ও ভিডিওটি পরীক্ষা করা হচ্ছে। পুলিশ জানিয়েছে, পেরিস্কোপে এই ঘটনার সরাসরি সম্প্রচার দেখে এক ব্যক্তি পুলিশে খবর দেন।

 

উল্লেখ্য, পেরিস্কোপ এমন একটি স্মার্টফোন অ্যাপ্লিকেশন, যেখানে টুইটার অ্যাকাউন্টের সাহায্যে ভিডিও সরাসরি সম্প্রচার করা যায় এবং ২৪ ঘণ্টা পর্যন্ত ভিডিও দেখতে পাওয়া যায়।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা