,

 ইরানের মানুষ হজে যেতে পারছেন না

 

আন্তর্জাতিক ডেস্ক :গত জানুয়ারি মাসে ইরানে অবস্থিত সৌদি দূতাবাস বন্ধ হয়ে যাওয়ার পর ইরান-সৌদি সম্পর্কে ফাটল ধরে। সেই টানাপোড়েনে ইরানের কোন হজযাত্রী চলতি বছরের সেপ্টেম্বরে সৌদি আরবে হজে অংশ নিতে পারছেন না বলে জানিয়েছে দেশটির সংস্কৃতিমন্ত্রী।ইরানের একটি প্রতিনিধিদল গত মাসে সৌদি আরব সফর করেছিলেন। তাদের উদ্দেশ্য ছিল কূটনৈতিক দুঃসম্পর্ক থাকা সত্ত্বেও হজ যাত্রীদের জন্য একটি সমঝোতায় পৌঁছানো। কিন্তু যেহেতু ইরানের সৌদি দূতাবাস এখন বন্ধ অবস্থায় রয়েছে সেহেতু কোন ধরনের সমাধানে পৌঁছাতে ব্যর্থ হয় তারা।

Haram

 

ইরানের সংস্কৃতিমন্ত্রী আলি জান্নাতি দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইসলামিক রিপাবলিক নিউজ এজেন্সিকে জানিয়েছে, ‘হজযাত্রীদের জন্য এখনো পর্যন্ত কোন ব্যবস্থা করা সম্ভব হয়নি এবং সেই সময়ও এখন নেই।’তিনি বলেন, ‘সৌদি আরব ইচ্ছাকরে এই জটিলতা সৃষ্টি করছে। তাদের আচরণে উষ্ণতা ও অভ্যর্থনা নেই। শুধুমাত্র হজযাত্রীদের ভিসার জন্য আমরা যে প্রস্তাব দিয়েছি সেটা তারা ফিরিয়ে দিয়েছে। সৌদি কর্তৃপক্ষ বলেছে, যেহেতু ইরানে তাদের দূতাবাস নেই, কাজেই ইরানের হজযাত্রীদের অন্য কোন দেশে গিয়ে সেখানকার দূতাবাস থেকে ভিসা নিতে হবে।’

 

ইরান সৌদিকে প্রস্তাব দিয়েছিল, তারা যেন ইরানের রাজধানী তেহরানে অবস্থিত সুইস দূতাবাসের সহযোগিতায় হজ যাত্রীদের ভিসা দেয়। কিন্তু সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছে সৌদি। তাছাড়া হজ যাত্রা নিয়ে আরেকটি গুরুত্বপূর্ণ নিরাপত্তা ইস্যুতে চিন্তিত ইরান। কারণ গত বছর হজ চলাকালীন সময়ে বিশৃঙ্খলায় দুই হাজার বিদেশি পিষ্ট হয়ে মারা যান। তার মধ্যে ৪৬৪ জনই ছিলেন ইরানের নাগরিক।

গত জানুয়ারি সৌদি এক আরব শিয়া নেতা নিমরকে মৃত্যুদণ্ড দিলে ইরানের সৌদি দূতাবাসে আক্রমণ ও অগ্নিসংযোগ করে বিক্ষোভকারীরা। তারপর থেকেই দূতাবাস বন্ধ হয়ে তিক্ত সম্পর্ক বিরাজ করছে দুই দেশের মাঝে। এছাড়াও আঞ্চলিক, ধর্মীয় এবং সিরিয়া-ইয়েমেন সংঘর্ষ নিয়ে দ্বন্দ্ব রয়েছে তাদের মধ্যে।

এ জাতীয় আরও খবর

নবীনগর সাধু সঙ্গের উদ্যোগে লঞ্চযোগে আনন্দ ভ্রমণ: নদীর বুকে ফিরে দেখা স্মৃতি, সংস্কৃতি ও সম্প্রীতির অনন্য আয়োজন

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা