,

নিজামীর ফাঁসির প্রতিবাদে ঢাকায় নিযুক্ত রাষ্ট্রদূতকে প্রত্যাহার করে নিলো তুরস্ক

 

নিজস্ব প্রতিবেদক : জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় বাংলাদেশে নিযুক্ত নিজ রাষ্ট্রদূতকে প্রত্যাহার করে নিয়েছে তুরস্ক। নিজামীর ফাঁসির জন্য তাকে প্রত্যাহারের ঘোষণা দিয়েছে তুরস্কের প্রেসিডেন্ট রেসেফ তাইয়্যেফ এরদোগান।

 

untitled-1_127468

বৃহস্পতিবার এরদোগান এই ঘোষণা দেন। খবর রয়টার্সের। কূটনৈতিক সূত্রের উদ্বৃতি দিয়ে এ খবর দিয়েছে তুরস্কের অনলাইন হুরিয়াত ডেইলি নিউজ। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বৃহস্পতিবার ঢাকা থেকে আঙ্কারায় পৌঁছার কথা রয়েছে তুর্কি রাষ্ট্রদূত ডেভরিম ওজতার্কের।কূটনৈতিক সূত্র বলেছেন, বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত আজ বৃহস্পতিবারের মধ্যেই রাজধানী আঙ্কারায় পৌঁছবেন বলে ধারণা করা হচ্ছে। এর আগে ১১ই মে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় নিজামীর ফাঁসি দেয়ায় তীব্র নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে।

নিজামীর ফাঁসির নিন্দা জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেফ এরদোগানও। তিনি ১০ই মে বলেছেন, একজন মুজাহিদকে ফাঁসি দেয়ার মানসিকতার আমি নিন্দা জানাই। নিজামীর বয়স ৭০ বছরের ওপরে। আমি বিশ্বাস করি তিনি কোন অপরাধ করতে পারেন না। তিনি বলেন, এটা ঘৃণার বহিঃপ্রকাশ ছাড়া আর কিছুই না। বারবার অনুরোধ সত্ত্বেও তাকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে। এটা কোন সুশাসনও নয়, নয় কোন গণতান্ত্রিক মানসিকতা।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা