,

নিয়াজ মোহাম্মদ স্টেডিয়ামকে জাতীয় মানের স্টেডিয়ামে উন্নীত করা হবে-মোকতাদির চৌধুরী এম.পি

moktaderব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : বাংলাদেশ আওয়ামীলীগের কার্য নির্বাহী কমিটির সদস্য, বিশিষ্ট লেখক, মুক্তিযোদ্ধা, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি ও জেলা আওয়ামীলীগের সভাপতি র.আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরী এম.পি বলেছেন, বর্তমান সরকার ক্রীড়াবান্ধব সরকার। ক্রীড়ার উন্নয়নে সরকার কাজ করছে। তিনি বলেন, ব্রাহ্মণবাড়িয়ার ক্রীড়ার মান উন্নয়নে নিয়াজ মোহাম্মদ স্টেডিয়ামকে পর্যায়ক্রমে জাতীয় পর্যায়ের স্টেডিয়ামে উন্নীত করা হবে। মোকতাদির চৌধুরী এমপি গত বুধবার বিকাল ৫ টায় সরজমিনে নিয়াজ মোহাম্মদ স্টেডিয়াম পরিদর্শন কালে একথা বলেন। এসময় মোকতাদির চৌধুরী এমপি বলেন, অচিরেই মাঠের সংস্কার পেভিলিয়ন সংস্কার, ভিআইপি পেভিলিয়ন নির্মাণ এবং মাঠের অসমাপ্ত ভবনের সংস্কার কাজ শুরু করা হবে। ব্রাহ্মণবাড়িয়ার খেলোয়াড়দের সুবিধার জন্য মাঠটিকে পর্যায়ক্রমে জাতীয় পর্যায়ের মাঠে উন্নয়ন করা হবে। তিনি বলেন, পরবর্তী ধাপে মাঠের পূর্ব পাশের গ্যালারী নতুন করে যাতে এই মাঠে আন্তর্জাতিক ক্রিকেট খেলার উপযোগী করা যায় সে ব্যবস্থা করা হবে। মাঠ পরিদর্শন কালে জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক ড. মুহাম্মদ মোশাররফ হোসেন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহবুবুল বারী চৌধুরী মন্টু, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি ও সাবেক পৌর কমিশনার আবুল কাশেম ও জেলা ক্রীড়া সংস্থার সহ সাধারণ সম্পাদক অ্যাডঃ সৈয়দ আব্দুল কবির তপন সহ দলীয় নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে