,

চারটি খাতে বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া

malaysia-construction-site-collapse-wb2নিউজ ডেস্ক : দক্ষিন এশিয়ার সবচেয়ে বড় শ্রমবাজার হলো মালয়েশিয়া। আর সেই দেশে চারটি খাতে বিদেশি শ্রমিক নেয়ার ওপর থেকেনিষেধাজ্ঞা তুলে নেওয়া হচ্ছে। ফলে এবার বাংলাদেশিদের জন্যও বন্ধ দরজা খোলার সম্ভাবনা দেখা যাচ্ছে। বৃহস্পতিবার দেশটিরপরিবহন মন্ত্রী দাতুক সেরি লিও টিয়ং লায়ের বরাত দিয়ে দ্য স্টার অনলাইন এই তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, কর্মী সঙ্কটে ভুগতে থাকা ম্যানুফ্যাকচারিং, নির্মাণ, প্ল্যান্টেশন ও আসবাব শিল্পের উদ্যোক্তাদের আবেদনেমালয়েশিয়ার মন্ত্রিসভা এই সিদ্ধান্ত নিতে যাচ্ছে।
মন্ত্রী লিও টিয়ংলায় বলেছেন, শ্রমিক সঙ্কটের কথা মাথায় রেখে এসব খাতে বিদেশি শ্রমিক নিয়োগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে হবে।
তিনি বলেছেন, মালয়েশিয়ার মন্ত্রীসভা এরই মধ্যে বিদেশি শ্রমিক নিয়োগ ব্যবস্থার সংস্কারের জন্য কাজ করছে এবং তা শেষ হলে অন্যান্য খাতের ওপর থেকেও ধাপে ধাপে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে।

এর আগে গত ২৯ এপ্রিল বিদেশি শ্রমিক নেওয়ার বিষয়ে ইতিবাচক ঘোষণার ইঙ্গিত দিয়েছিলেন মালয়েশিয়ার উপ-প্রধানমন্ত্রী আহমেদ জাহিদ হামিদি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে