,

নাসিরনগরে রিপার যন্ত্র দ্বারা ধান কর্তনের উপর মাঠ দিবস

Nasirnagar Picture--আকতার হোসেন ভুইয়া,

নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া)সংবাদদাতা ॥ নাসিরনগর উপজেলা কৃষি বিভাগের উদ্যোগে বৃহস্পতিবার সদর ইউনিয়নের সদর কৃষি ব্লকে রিপার মেশিন দ্বারা ধান কর্তনের উপর মাঠ দিবসের আয়োজন করা হয়। সদরের গ্রামে অরুন দেবের জমিতে ব্রি ধান-২৯ কর্তন শেষে নাসিরনগর ডিগ্রী কলেজ প্রাঙ্গণে মাঠ দিবস অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা আনিছুজ্জামানের সভাপতিত্বে উপ-সহকারী কৃষি কর্মকর্তা আসাদুজ্জামানের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান অঞ্জন কুমার দেব।বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সৈয়দা হামিদা লতিফ পান্না,সহকারী অধ্যাপক মোঃ আবদুল হক,প্রেসক্লাব সহ-সভাপতি আকতার হোসেন ভুইয়া,এসএপিপিও অলিউর রহমান।স্বাগত বক্তব্য রাখেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ খোরশেদ আলম।এসময় উপ-সহকারী কৃষি কর্মকর্তা,সাংবাদিক,কৃষক/কৃষানী ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

 

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে