,

দুই বান্ধবী নিয়ে বিপাকে রোনালদো!

cr-gf20160512093046স্পোর্টস ডেস্ক : রাশিয়ান হট মডেল ইরিনা শায়েকের সঙ্গে সম্পর্ক ভেঙে যাওয়ার পর থেকেই একা একা দিন পার করছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। এখনও তিনি জোড়া বাধতে পারেননি। এরই মধ্যে যে আলোচনা তৈরী হয়নি তা নয়, মূলতঃ স্প্যানিশ মিডিয়াই রোনালদোকে নিয়ে নিত্যনতুন প্রেমের গল্প ফাঁদে।

মাঝে-মধ্যেই খবর বের হয়, সিআর সেভেনের মন কেড়ে নিয়েছেন অমুক-তমুক। তবে কয়েকদিন পর পর ওঠা সেই গুজব কপ্পুরের মতো উবে যায়। রোনালদো থেকে যান রোনালদোতেই।

লা লিগা ও চ্যাম্পিয়্ন্স লিগের হাতছানি রিয়াল মাদ্রিদের মহাতারকার সামনে। তবুও এর মাঝে এর মাঝেই চেষ্টা চলছে রোনালদোকে জোড়া গার্লফ্রেন্ড দিয়ে ব্লক করার চেষ্টা স্পেনের গণমাধ্যমের।

cr

একদিকে মার্কিন মুলুকের সুপারমডেল ও সাবেক মিস আমেরিকা ড্যানিয়েলা গ্রেস, তো অন্যদিকে বার্সালেনোর ডাই-হার্ড ফ্যান ও পাইলট আলেজান্দ্রা ম্যানিকুইজ।এই দু’ই ছদ্ম গার্লফ্রেন্ডকে ব্লকার হিসেবে খেলিয়েই সিআর সেভেনকে ব্লক করার চেষ্টা স্প্যানিশ মিডিয়ার।

এনবিএ তারকা ব্লেক গ্রিফিনের সাবেক গার্লফ্রেন্ড ড্যানিয়েলার সঙ্গে রোনালদোর কোনও ছবিই মিডিয়ার হাতে আসেনি। সোশাল মিডিয়াতেই নিয়মিত দু’জনের কথা হয় বলে খবর। সম্পর্কের খবর যাতে বাইরে না আসে তাই মার্কিন সুন্দরী তার আর রোনালদোর ছবি পোস্ট করেননি।

অন্যদিকে, বছর তেইশের আলেজান্দ্রা নিজেই বলছেন, ‘প্রথম সাক্ষাতেই রোনালদোকে জানিয়ে দিয়েছিলাম যে, আমি বার্সেলোনার অন্ধভক্ত; কিন্তু মানুষ হিসাবে আমি তোমাকে পছন্দ করি। রোনালদো আমার কথা শুনে হেসে উঠেছিল। ও ভীষণ রোম্যান্টিক।’

আলেজান্দ্রার সঙ্গে রোনালদোর ঘনিষ্টতা হয়ে ওঠা অত্যন্ত স্বাভাবিক। কারণ, এই নারীই রোনালদোর ব্যক্তিগত বিমানের পাইলটও বটে। ফলে ওই নারীর সঙ্গে রোনালদোর ছবিও রয়েছে। দু’জনে একসঙ্গে ডিনারও করেছেন। শেষ এক বছর ধরেই রোনালদোর বিমান চালাচ্ছেন তিনি। এখন দেখার বিষয়, শেষ পর্যন্ত রোনালদোর জীবনে কে থাকেন মার্কিন সুন্দরী নাকি বার্সার পাইলট?

এ জাতীয় আরও খবর

নবীনগর সাধু সঙ্গের উদ্যোগে লঞ্চযোগে আনন্দ ভ্রমণ: নদীর বুকে ফিরে দেখা স্মৃতি, সংস্কৃতি ও সম্প্রীতির অনন্য আয়োজন

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা