,

লক্ষাধিক হজ গমনেচ্ছু পূর্ণাঙ্গ নিবন্ধনের অপেক্ষায়

Haz20160512092612নিজস্ব প্রতিবেদক : চলতি বছর পবিত্র হজ পালনে সৌদি আরবে গমনেচ্ছু লক্ষাধিক প্রাক নিবন্ধকারী নারী, পুরুষ ও শিশু পূর্ণাঙ্গ নিবন্ধনের অপেক্ষায় প্রহর গুণছেন। এবার সরকারি ও বেসরকারিভাবে হজে যাওয়ার জন্য দুই ধরনের প্যাকেজ (৩ লাখ ৪ হাজার ও ৩ লাখ ৬০ হাজার) ঘোষণা করা হয়েছে। ধর্ম মন্ত্রণালয় সূত্রে মতে, নির্দিষ্ট সময়ে সরকারি ও বেসকারিভাবে প্রাক নিবন্ধিত ১ লক্ষ ৩৮ হাজার ৩১৩ জন হজ গমনেচ্ছু ব্যক্তি পূর্ণাঙ্গ নিবন্ধনের অপেক্ষায় রয়েছেন। তবে এদের মধ্যে মোট ১ লাখ ১ হাজার ৭৫৮ জনের কোটা বরাদ্দ রয়েছে।

ধর্ম মন্ত্রণালয় ঘোষিত হজ নীতিমালা অনুসারে, সরকারি কিংবা বেসরকারিভাবে বিভিন্ন হজ অ্যাজেন্সির মাধ্যমে ব্যাংকে ৩০ হাজার টাকা জমা দিয়ে প্রাক নিবন্ধনকারি হিসেবে নাম অর্ন্তভুক্ত করেছেন তারা। গত ১০ মে থেকে সরকার নির্ধারিত ২৩টি ব্যাংকে অবশিষ্ট টাকা জমা দিয়ে প্রাক নিবন্ধনকারী ব্যক্তিদের পূর্ণাঙ্গ নিবন্ধন শুরু করার নির্দেশনা থাকলেও নির্ধারিত দিনে নিবন্ধন শুরু হয়নি।

সূত্রে জানা যায়, সৌদি সরকার চলতি বছর সরকারিভাবে ১০ হাজার এবং বেসরকারিভাবে ৯১ হাজার ৭৫৮ জনসহ মোট ১ লাখ ১ হাজার ৭৫৮ জনের কোটা বরাদ্দ রয়েছে। ইতোমধ্যে বেসরকারিভাবে হজে যেতে ইচ্ছুক এমন ১ লাখ ৩৩ হাজার ৯৮৩ জন ও সরকারিভাবে ৪ হাজার ৩৩০ জন প্রাক নিবন্ধন করেছেন।

ধর্ম মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আনোয়ার হোসেন জানান, সৌদি সরকারের নির্দেশে ই হজ ম্যানেজমেন্টের আওতায় চলতি বছর থেকে প্রাক নিবন্ধন পদ্ধতিতে নাম নিবন্ধনের নতুন পদ্ধতি চালু হয়েছে। এ পদ্ধতিতে প্রাক নিবন্ধনের জন্য দেশীয় একটি কোম্পানী সফটওয়্যার তৈরি করেছে। সম্প্রতি ধর্মসচিব সৌদি সফরকালে নিবন্ধনে প্রয়োজনীয় আরো কিছু অতিরিক্ত তথ্যউপাত্ত সংযুক্ত করার পরামর্শ দিয়েছেন সৌদি সরকার।

তিনি আরো বলেন, তাদের পরামর্শের ভিত্তিতে নিবন্ধন ব্যাংকিং কার্যক্রম পরিচালনার জন্য সব অ্যাজেন্সিগুলোর প্রতিনিধি, সরকারি প্রতিনিধি এমনকি ব্যাংক কর্মকর্তাদের যথাযথ প্রশিক্ষণ শুরুর প্রক্রিয়ায় বিলম্ব হয়। আজ থেকে অ্যাজেন্সিগুলোর প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা