,

বাংলাদেশে উগ্রবাদী গোষ্ঠীর তৎপরতায় উদ্বিগ্ন ভারত : জয়শঙ্কর

photo-1463044255নিউজ ডেস্ক : বাংলাদেশ সফররত ভারতের পররাষ্ট্র সচিব এস জয়শঙ্কর বলেছেন, প্রতিবেশী দেশ হিসেবে বাংলাদেশে সন্ত্রাস ও উগ্রবাদী গোষ্ঠীর তৎপরতায় ভারত উদ্বিগ্ন। পরিস্থিতি মোকাবিলায় সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত আছে নয়াদিল্লি।

আজ বৃহস্পতিবার দুপুরে এস জয়শঙ্কর এ মন্তব্য করেন।

দুপুর ১২টার দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন মেঘনায় ভারত-বাংলাদেশের পররাষ্ট্র সচিব পর্যায়ে বৈঠক শুরু হয়। এতে এস জয়শঙ্করের সঙ্গে অংশ নেন বাংলাদেশের পররাষ্ট্র সচিব শহীদুল হক। বৈঠকে দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে আলোচনা হয়।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরে যেসব সিদ্ধান্ত হয়েছিল, সেগুলোর অগ্রগতি পর্যালোচনার উদ্দেশ্যে পররাষ্ট্র সচিব জয়শঙ্কর দুই দিনের সফরে বাংলাদেশে আসেন। সফরের অংশ হিসেবে এরই মধ্যে তিনি প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী এবং বিশিষ্ট কয়েকজন নাগরিকের সঙ্গে সাক্ষাৎ করেন।

গতকাল বুধবার সন্ধ্যায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেন এস জয়শঙ্কর। ওই সময় তিনি প্রধানমন্ত্রীকে জানান, বেশ কয়েকটি ভারতীয় কোম্পানি বাংলাদেশে গভীর সমুদ্রবন্দর স্থাপনে আগ্রহ প্রকাশ করেছে।

জয়শঙ্কর আরো বলেন, দ্বিপক্ষীয় সহযোগিতার ক্ষেত্রে নয়াদিল্লি-ঢাকা মডেল স্থাপন করেছে।

এ জাতীয় আরও খবর

নবীনগর সাধু সঙ্গের উদ্যোগে লঞ্চযোগে আনন্দ ভ্রমণ: নদীর বুকে ফিরে দেখা স্মৃতি, সংস্কৃতি ও সম্প্রীতির অনন্য আয়োজন

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা