বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘মানবতার রক্ষক’ ট্রাম্পের নামে ভারতে পূজা!

A priest applies a "tika" on the portrait of Republican U.S. presidential candidate Donald Trump, during a special prayer organised by Hindu Sena, a Hindu right-wing group, to ensure his victory in the upcoming elections, according to a media release, in New Delhi, India May 11, 2016. REUTERS/Anindito Mukherjee     TPX IMAGES OF THE DAY               FOR EDITORIAL USE ONLY. NO RESALES. NO ARCHIVES. - RTX2DSL9
আন্তর্জাতিক ডেস্ক : সপ্তাহ তিনেক আগের কথা। ভরা মজলিসে বিশ্রি অঙ্গভঙ্গি আর কদর্য ভাষায় ভারতীয়দের উপহাস করেন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প।

ডেলওয়ার অঙ্গরাজ্যে ওই নির্বাচনী জনসভার পর অনেকেই ধারণা করেছিল কোনও ভারতীয়ই আর ট্রাম্পের দিকে ফিরে তাকাবে না।

অথচ সবাইকে অবাক করে দিয়ে ট্রাম্পকে মানবজাতির একমাত্র রক্ষক আখ্যা দিয়ে খোদ ভারতেই শুরু হয়েছে ট্রাম্প বন্দনা। রীতিমত তার নামে পূজাও হয়েছে। খবর রয়টার্সের।

বুধবার রাজধানী নয়াদিল্লীর যন্ত্ররমন্তরে ডানপন্থী দল হিন্দু সেনা ট্রাম্পের ছবিতে তিলক এঁটে ঘটা করে পূজার আয়োজন করে।

এ ব্যপারে হিন্দু সেনা দলের প্রধান বিষ্ণু গুপ্ত বলেন, আমাদের কাছে ট্রাম্পই হচ্ছেন মনবজাতির একমাত্র রক্ষক। এজন্যই আমরা তার বিজয় প্রার্থণা করছি।

রয়টার্স বলছে, গোটা বিশ্বের বিবেকবান মানুষ যখন বিতর্কিত ও বেফাঁস মন্তব্যের কারণে ট্রাম্পকে কঠোর ভাষায় সমালোচনা করছে তখন তার জন্য কট্টোরপন্থী হিন্দুদের দরদ যে কেন উথলে উঠেছে তা আর কারও বুঝতে বাকি নেই।

মূলত ট্রাম্প উপর্যুপরি মার্কিন মুসলিম অভিবাসীদেরসহ বিশ্বের সব মুসলমানের বিরুদ্ধে বিদ্বেষী মন্তব্য করার কারণেই ভারতের হিন্দু জাতীয়তাবাদী মৌলবাদীদের কাছে তার এতো কদর।