,

আইপিএল-বিগ ব্যাশের জন্য সাব্বিরের প্রস্তুতি

2স্পোর্টস ডেস্ক : ভারতে চলমান আইপিএলে খেলছেন বিশ্বের নামকরা তারকা ক্রিকেটাররা। এবার বাংলাদেশের হয়ে সেখানে প্রতিনিধিত্ব করছেন দু’জন, সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান। সাকিবের দল কলকাতা নাইট রাইডার্স আর মুস্তাফিজ খেলছেন সানরাইজার্স হায়দরাবাদের হয়ে। বাংলাদেশ ক্রিকেটে টি২০ স্পেশালিস্ট হিসেবে পরিচিত সাব্বির রহমান রুম্মান জানালেন, আইপিএলে খেলার সুযোগ পেলে নিজেকে মেলে ধরতে তিনি প্রস্তুত। একজন পারফর্মার হিসেবে সব টুর্নামেন্টেই খেলে নিজেকে প্রমাণ করতে পারবেন ২৪ বছর বয়সী এই অলরাউন্ডার।

আইপিএলের মতো আসরে বিশ্বের নামিদামি তারকাদের সঙ্গে খেলার ইচ্ছা আসে কি না জানতে চাইলে সাব্বির বলেন, ‘আমি একজন পারফর্মার। আমাকে যেখানেই খেলতে বলা হয়, সেখানেই পারফর্ম করতে পারব। এ ছাড়া নিজের সেরাটা ঢেলে দিতে প্রস্তুত। সেটা হতে পারে আইপিএল কিংবা বিগ ব্যাশ, এমনকি ডিপিএল। দিনকে দিন খেলাকে সমৃদ্ধ করতে কঠোর পরিশ্রম করছি আমি।’

ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে (টি২০ ও ওয়ানডে) নিজেকে দারুণভাবে মেলে ধরেছেন সাব্বির। তবে দীর্ঘ সংস্করণ টেস্টেও নিজেকে প্রতিষ্ঠিত করতে চান তিনি। বলেন, ‘প্রত্যেক ক্রিকেটারেরই চূড়ান্ত স্বপ্ন থাকে টেস্ট ক্রিকেট খেলা। একই সময় এটাও সত্য যে টেস্ট ক্রিকেট খেলাটা নিছক এক কাপ চায়ের মতো নয়।’

বাংলাদেশ জাতীয় দলের হয়ে দ্রুতই টেস্ট খেলতে পারবেন বলে আশাবাদী সাব্বির। বলেন, ‘টেস্টে খেলতে হলে আপনাকে এই খেলাটার প্রতি বেশ মনোযোগী হতে হবে। আমি সেটাই করছি। ইনশাল্লাহ, শিগগিরই টেস্ট দলে জায়গা পাব!’

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা