,

নাসিরনগর উপজেলার শীর্ষে আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয়

নাসিরনগরে এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে ৮ জন

download (87)আকতার হোসেন ভুইয়া, নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা ॥ আজ বুধবার আনুষ্ঠানিক ফলাফলে নাসিরনগর উপজেলায় এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে ৮ জন। উপজেলার এসএসসির ফলাফলে শতকরা পাসের হার ৫৭। নাসিরনগরে এসএসসি পরীক্ষায় মোট ১৮টি বিদ্যালয় থেকে ১৮১৬ জন ছাত্রছাত্রী পরীক্ষায় অংশগ্রহণ করেছিল। এরমধ্যে পাস করেছে ১০৩৬ জন জিপিএ-৫ পেয়েছে ৭ জন। ১৮টি বিদ্যালয় মধ্যে একমাত্র নাসিরনগর আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয়ে ৭ জন জিপিএ-৫ পেয়েছে। এছাড়া দাখিল পরীক্ষায় ৬ টি মাদ্রাসা থেকে ১৯৭ জন অংশগ্রহন করে ১২২ জন উর্ত্তীণ হয়েছে। জিপিএ-৫ পেয়েছে ১ জন। শতকরা পাসের হার ৬১.৯২। ৬ টি মাদ্রাসা মধ্যে একমাত্র খান্দুরা ইসলামীয়া দাখিল মাদ্রাসা থেকে ১ জন জিপিএ-৫ পেয়েছে। এদিকে উপজেলার একমাত্র সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ৩৬ জন পরীক্ষায় অংশগ্রহন করে ২৩ জন উর্ত্তীণ হলেও এ বিদ্যালয় থেকে কেউ জিপিএ-৫ পায়নি। নাসিরনগর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মাকছুদুর রহমান জানান, বিভিন্ন বিদ্যালয়ে শিক্ষক স্বল্পতার পাশাপাশি সুষ্ঠু ও সুন্দর পরিবেশে পরীক্ষা হওয়ার অধিকাংশ বিদ্যালয়ের পাসের হার গত বছরের চেয়ে কম গেছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা