,

ভারতের উত্তর প্রদেশের বাড়ি থেকে ১৫০টি সাপ উদ্ধার

 

আন্তর্জাতিক ডেস্ক : ঘরের ভিতরে সাপ! ভাবলেই আতঙ্ক জাগে। কিন্তু ঘরের ভিতরে যদি একটা বা দুটো সাপ না, ১৫০টি সাপ গিয়ে ঢোকে তাহলে কেমন হবে? সাপ দেখে যারা ভয় পান তারা হার্ট ফেল করবেন সন্দেহ নেই। এমন একটি ঘটনা ঘটেছে ভারতের উত্তর প্রদেশের লাখিমপুর জেলায়। অবসরপ্রাপ্ত এক বন কর্মকর্তা রবিবার তার ঘরে ঘুম থেকে উঠছেন সাপের হিসহিসানিতে।

2016_05_11_18_30_12_lWH7vH03qQJ3RULNkVAF98tI6Dogt8_original

ঐ কর্মকর্তার নাম জিতেন্দ্র মিশ্র প্রথমে তার ঘরের ভেতরে ২টা সাপকে কুণ্ডলী পাকিয়ে থাকা অবস্থায় আবিষ্কার করেন এবং পাড়া প্রতিবেশীদের সহযোগিতায় সেগুলো ধরেন। কিন্তু এরপরেই খুঁজতে গিয়ে ঘর থেকে বেরোয় আরও ১৫০টি সাপ।

 

জিতেন্দ্র মিশ্র সংবাদ সংস্থা এএনআইকে বলেন, ‘প্রথমে ২-৩ টা সাপ বেরিয়ে এসেছিল। কিন্তু দিন শেষে দেখা গেলো শুধু সাপ আর সাপ।এতোগুলো সাপ এখানে থাকার পেছনে অনেকগুলো কারণ থাকতে পারে। তবে একটি কারণ হচ্ছে খুব সম্ভবত প্রজনন। প্রজননের জন্য সাপ নিরাপদ জায়গা খোঁজে।’

ভিডিওতে দেখুন :

https://youtu.be/EaUo5XSDDDI

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা