,

সাবেক সেনা কর্মকর্তাসহ ৫ জন গ্রেপ্তার দুদকের অভিযানে

 

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক সার্জেন্ট মো. খালেকুজ্জামান চুন্নুসহ দুর্নীতির অভিযোগে দায়ের করা মামলার ৫ আসামিকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।বুধবার (১১ মে) নেত্রকোনা, ময়মনসিংহ, দিনাজপুর, টাঙ্গাইল ও কিশোরগঞ্জ জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এসব আসামিদের গ্রেপ্তার করা হয়া।

2016_05_02_21_25_37_fqxwfXwakqdNoLOf0rp7gQ2P1cVJK5_original

দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রনব কুমার ভট্টাচার্য্য এ তথ্য নিশ্চিত করেছেন।
সেনাবাহিনীর সাবেক সার্জেন্ট মো. খালেকুজ্জামান চুন্নুসহ বাকি গ্রেপ্তারকৃতরা হলেন- নেত্রকোনার পূর্বধলা উপজেলার জনৈক মো. আবদুল খালেক, বাংলাদেশ কৃষি ব্যাংকের তারাকান্দার গুদাম রক্ষক মো. সোহরাব আলী, টাঙ্গাইলের দেলদুয়ার সাব রেজিস্ট্রি অফিসের দলিল লেখক মো. জহিরুল ইসলাম এবং ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের সাবেক কর্মকর্তা মো. আলম হোসেন।

দুদক সূত্র জানায়, প্রতারণার মাধ্যমে ২ লাখ টাকা আত্মসাতের অভিযোগে সেনাবাহিনীর সাবেক সার্জেন্ট মো. খালেকুজ্জামান চুন্নুর বিরুদ্ধে মামলা করে দুদক। গত ২১ জানুয়ারি কিশোরগঞ্জ জেলার হোসেনপুর থানায় এ মামলার করা হয়। কিশোরগঞ্জ থেকে দুদকের ময়মনসিংহ সজেকার সহাকরী পরিচালক মো. নুর আলম সিদ্দিকী তাকে গ্রেপ্তার করেন।

বাকিদের বিভিন্ন প্রকার দুর্নীতি মামলার আসামি হিসেবে পৃথক স্থান থেকে গ্রেপ্তার করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা