,

বঙ্গবন্ধুর নামে আরব আমিরাতে ভবনের নামকরণ

 

 

নিজস্ব প্রতিবেদক : সংযুক্ত আরব আমিরাতে এই প্রথম কোনো শিক্ষা প্রতিষ্ঠানে নতুন ভবনের নামকরণ করা হলো বঙ্গবন্ধুর নামে।দেশটির প্রয়াত রাষ্ট্রপতি শেখ জায়েদ বিন সুলতান আল নাহিয়ান ও বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের সাক্ষাৎ পরবর্তী দু’দেশের মধ্যে তৈরি হওয়া সু-সর্ম্পককে আরো সতেজ রাখতে নামকরণ করা হয় ভবনটির। নামফলকে দেয়া হলো দু’দেশের পতাকা।

 

Untitled-1

আমিরাতে অঙ্গরাজ্য রাস-আল-খাইমাস্থ বাংলাদেশ ইংলিশ প্রাইভেট স্কুলের নতুন এ ভবনের নামকরণ করা হয় ‘বঙ্গবন্ধু এণ্ড শেখ জায়েদ ফ্রেন্ডশিপ একাডেমি বিল্ডিং’। গতকাল মঙ্গলবার ভবনের উদ্বোধনকালে উদ্বোধক ও প্রধান অতিথি ছিলেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত ড. মুহাম্মদ ইমরান। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনালের এস বদিরুজ্জামান, শেখ পরিবারের সদস্য শেখ মাজেদ বিন সুলতান বিন সাকর আল কাসেমী।

 

নতুন ভবন উদ্বোধন পরবর্তী এক সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন রাস-আল-খাইমা বাংলাদেশ সামাজিক ও সাংস্কৃতিক কেন্দ্রের সভাপতি পেয়ার মোহাম্মদ। সাধারণ সম্পাদক এম এ মুছার সঞ্চালনায় এতে আরো উপস্থিত ছিলেন রাস-আল-খাইমা প্রাইভেট স্কুলের ম্যানেজার নাদের, এডুকেশন ইনসপেক্টর আলী, মোহাম্মদ আকতার হোসাইন সিআইপি, কমিনিউটি নেতা মোহাম্মদ সেলিম উদ্দীন চৌধুরী, আবুল কাসেম, অধ্যক্ষ হাবিবুর রহমান প্রমূখ।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা