,

কসবায় যুবলীগ নেতার দাপটে ঘরছাড়া নিরীহ পরিবারের পুরুষ সদস্যরা

B Baria Map Mainনিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ার কসবায় এক যুবলীগ নেতার ভয়ে বাড়ি ফিরতে পারছেন না নিরিহ পরিবারের সদস্যরা। ওই যুবলীগ নেতা ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে মামলা করায় তাদেরকে বিভিন্ন ধরণের হুমকি ধামকি দেওয়া হচ্ছে। পরিবারটি এখন আতঙ্কে দিন কাটাচ্ছে।
এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, কসবা উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের ফতেহপুর গ্রামে মোবাইল ফোন চুরি সংক্রান্ত বিষয়ে গত ৩ মে এক সালিস বৈঠক হয়। মালেক মিয়ার বাড়িতে হওয়া বৈঠকে তর্কাতর্কির এক পর্যায়ে দু’পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। পরে মালেক মিয়ার বাড়িতে ভাঙচুরের ঘটনা ঘটে। এ নিয়ে আদালতে পাল্টাপাল্টি মামলা হয়।
ক্ষতিগ্রস্থ পরিবারের লোকজন অভিযোগ করেন, প্রতিবেশি শরিফ হোসেনের (গোপীনাথপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক) নেতৃত্বে তাদের ঘরে হামলা চালানো হয়। এছাড়া পরিবারের লোকজনকেও মারধর করা হয়। এ বিষয়ে থানায় মামলা নিয়ে গেলেও পুলিশ তা নেয় নি। পরে এ বিষয়ে আদালতে অভিযোগ দেওয়া হয়।
মালেক মিয়ার স্ত্রী সাহারা খাতুন অভিযোগ করেন, মামলা দায়ের করার পর থেকে বাড়ির পুরুষ সদস্যরা আসতে পারছেন না। তাদেরকে মেরে ফেলার হুমকি দেওয়া হচ্ছে। বাড়িতে তিনি ও তার এক মেয়ে আতঙ্কের মধ্যে বসবাস করছেন।
তবে অভিযোগ অস্বীকার করেছেন শরীফ হোসেনের বাবা মো. হানিফ মিয়া। তিনি জানান, ওই পরিবারের সদস্যরাই বাড়িঘর ভেঙ্গে পাল্টা অভিযোগ করছে। সালিসের সময় তিনি ও তার ছেলের উপর হামলা হয় বলে জানান ওই বৃদ্ধ।
শরিফ হোসেন বলেন, ‘চিকিৎসা সংক্রান্ত কাজে আমি ঢাকায় আছি। কাউকে বাড়ি আসতে আমরা নিষেধ করছি না। অযথাই তারা বিভিন্ন কথা বলে বেড়াচ্ছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা