,

নাসিরনগরের ড্রেজার শ্রমিক অগিদগ্ধ যুবকের ঢাকায় মৃত্যু

B Baria Map Mainনিজস্ব প্রতিবেদক জেলার নাসির নগর উপজেলার গুনিয়াউক ইউনিয়নের গুটমা গ্রামের ড্রেজার শ্রমিক মোঃ আনিছ মিয়ার ছেলে মোঃআল আমিন(১৯)র ঢাকা মেডিকেলে মৃত্যুর খবর পাওয়া গেছে । সরে জমিন হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার ধর্মপুর গ্রামে গিয়ে প্রত্যক্ষদর্শী স্থানীয় নারী পুরুষ সকল  পেশার মানুষের সাথে কথা বলে জানা যায়,মার্চে মোঃ আল আমিন ও প্রতিবেশী মোঃ সফু মিয়া মাঠির কাজ করতে ড্রেজার নিয়ে প্রতিবেশী হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার ধর্মপুর গ্রামে কাজের সন্ধানে চলে যায়।২৫ মার্চ তারা দুজনে মিলে ধর্মপুর গ্রামের মোঃ তাহের মিয়া ও মোঃ মস্তু মিয়ার গর্তে ড্রেজার দিয়ে মাটি ভরাট করছিল।বিকালে আল আমিন পাম্পের চুলা দিয়ে রান্না করতে বসে ।এ সময় চুরায় পাম্প দিয়ে দিয়ে রান্নার চুলা বিস্পোরিত হয়ে আল আমিনের গায়ে আগুন ধরে যায়। আল আমিনের চিৎকারে প্রতিবেশী মোঃ শান্ত মিয়া, মোঃ আছকির মিয়া (সাবেক মেম্বার),মোঃ মস্তু মিয়া ,মোঃ কডু মিয়া,মোঃ জিয়া উদ্দিন,মোঃ নজরুল ইসলাম,পল্লী চিকিৎসক মোঃ সফিকুল ইসলাম,মোঃ কাজল মিয়া,মোঃ মনু মিয়া,রেবেকা ,রাজিয়া ও তার সহ কর্মী মোঃ সফু মিয়া প্রায় শতাধিক নারী পুরুষ দৌড়ে এসে আল আমিনের গায়ের আগুন নিভাতে সক্ষম হয়।ততক্ষণে আল আমিনের শরীরের অনেকাংশ আগুনে ঝলসে যায়।মারাত্বক আহত আল আমিন কে ধর্ম পুর গ্রামের মোঃ কাজল মিয়া ও মোঃ মনু মিয়া তাৎক্ষনিক নাসিরনগর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য বি বাড়িয়া সদর হাসপাতালে প্রেরন করেন ।সেখান থেকে তাকে কে আরো উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নেয়া হয়। মঙ্গলবার সকাল প্রায় ১০ ঘটিকার সময় চিকিৎসারত অবস্থায় ঢাকা মেডিকেলে আল আমিনের মৃত্যু হয় বলে তার পারিবারিক সুত্রে জানা গেছে ।স্থানীয় চেয়ারম্যান মোঃ আবুল হোসেন সহ পারিবারিক সুত্র আরো জানায়, সেখানে আল আমিনের ময়না তদন্ত শেষে নিজ গ্রামে জানাযা নামাজ শেষে পারিবারিক কবর স্থানে লাশের দাফন সম্পন্ন হবে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে