,

রোজার সময় অভিনয় করি না

sujana_112641_1বিনোদন প্রতিবেদক : সুজানা জাফর একাধারে মডেল ও অভিনেত্রী। নাটকের পাশাপাশি তাকে বিভিন্ন মিউজিক ভিডিওতেও দেখা যায়।বিজ্ঞাপনচিত্রেও সরব।এর বাইরেও তার আরেকটা পরিচয় আছে।সেটা হলো তিনি প্রতিবন্ধীদের কল্যাণে কাজ করেন।

সুজানা বলেন, ‘এখন ঈদের নাটকের অভিনয় নিয়ে ব্যস্ত। বেশ কয়েকটি নাটকে কাজ করছি।এসব কাজ রোজার আগেই শেষ করবো।আমি রোজার সময় কাজ করি না।’

সুজানা আরও বলেন, ঈদে প্রচারের জন্য রিয়াজ ভাই এর বিপরীতে একটি নাটকের কাজ শেষ করেছি । নাটকটির নাম হচ্ছে ‘এক্সচেঞ্জ’। এটি এনটিভিতে প্রচারিত হবে। ‘এক্সচেঞ্জ’ নাটকটি পরিচালনা করেছেন জুনায়েদ বিন জিয়া।

এছাড়াও ঈদে প্রচারণার জন্য আরও বেশ কয়েকটি নাটকে কাজ করছেন তিনি। কিন্তু পরিচালকদের নিষেধ থাকায় সেসব নাটকের নাম বলতে অপারাগতা প্রকাশ করেন সুজানা।

সুজানা জানান গত দেড় বছর ধরে তিনি প্রতিবন্ধীদের নিয়ে কাজ করছেন। প্রত্যেক শুক্রবারই তাদের সঙ্গে রুটিন করে দেখা করেন। আর রুটিনের বাইরে একটু সুযোগ পেলেই ছুটে যান উত্তরার চেশায়ার হোমে। এখানে ২৩ জনের মতো প্রতিবন্ধী থাকেন। তাদের খোঁজখবর নেন। একসঙ্গে সময় কাটান।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা