,

বুধন্তির দুই কেন্দ্রে ভোট কারচুপির অভিযোগ

Up Electionআমিরজাদা চৌধুরী : বিজয়নগর উপজেলার বুধন্তি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৯ নম্বর ওয়ার্ডের দুটি কেন্দ্রে কারচুপির অভিযোগ এনে ভোট পুন:গননার দাবী জানিয়েছেন সদস্য প্রার্থী মো: আশিকুর রহমান। তার অভিযোগ সাতবর্গ বহুমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পাখা প্রতীকে তিনি ৪৫০ ভোট পেয়েছিলেন। তার প্রতিদ্বন্ধি ফুটবল প্রতীকের জামাল মিয়া পেয়েছিলেন ৩৬০ ভোট। ফলাফল ঘোষনার সময় কারচুপি করে তাকে ৪৫০ ভোটের স্থলে ৪১৯ ভোট দেয়া হয় আর জামাল মিয়াকে ৩০ ভোট বাড়িয়ে ভোট সংখ্যা ৩৬০ এর স্থলে ৩৯০ করা হয়। তারপরও এই কেন্দ্রে তিনি ২৯ ভোটে জয়ী হন। এরপরই প্রতিদ্বন্ধি প্রার্থী জামাল মিয়া সাতবর্গ প্রাথমিক বিদ্যালয়ে নিজেকে বিজয়ী হিসেবে প্রিজাইডিং অফিসারের মাধ্যমে ফলাফল ঘোষনা করে। আশিকুর রহমান বলেন- আমার দৃঢ় বিশ্বাস সাতবর্গ প্রাথমিক বিদ্যালয়ের ফলাফল প্রিজাইডিং,সহকারী প্রিজাইডিং ও পুলিং অফিসারদের অবৈধভাবে বাধ্য করে তাকে (জামাল) বিজয়ী দেখিয়ে ঘোষনা করা হয়। কিন্তু আমাকে (আশিকুর রহমান) প্রাপ্ত ভোট সংখ্যার কোন ফলাফলপত্র দেয়া হয়নি এখন পর্যন্ত। কেন্দ্রে প্রিজাইডিং অফিসার থাকা অবস্থায় আমার এজেন্ট ভোট পুন:গননার দাবী জানিয়েছিলেন। কিন্তু প্রিজাইডিং অফিসার তা শুনেননি। এমনকি এবিষয়ে আমার লিখিত আবেদনও গ্রহন করেননি। পরদিন আমি এব্যাপারে রিটার্নিং অফিসারের কাছে লিখিত অভিযোগ নিয়ে গেলে তিনিও তা গ্রহন করেননি। প্রধান নির্বাচন কমিশনারের কাছে দেয়া অভিযোগে আশিকুর রহমান ভোট পুন:গননার আগ পর্যন্ত গেজেট প্রকাশ না করার অনুরোধ করেন।

এ ব্যাপারে সাতবর্গ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রিজাইডিং অফিসার হাবিবুর রহমান বলেন-আমার কেন্দ্রে কোন কারচুপি হয়নি। অভিযোগ দেয়া হয়েছে কিনা তাও আমার জানা নেই। সাতবর্গ প্রাথমিক বিদ্যালয়ের প্রিজাইডিং অফিসার জামাল হোসেন মৃধা বলেন- সম্ভবত আমার কেন্দ্রে ফুটবল পেয়েছে ৪৩৩ আর পাখা প্রতীক পেয়েছে ৩৯৭ ভোট। একবিন্দুও অনিয়ম হয়নি। আমি ফলাফল ঐ প্রার্থীর এজেন্টের হাতে দিয়ে এসেছি। বুধন্তী ইউনিয়নের রিটার্নিং অফিসার বিজয়নগরের সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো: আল মামুন বলেন- অভিযোগের বিষয়ে প্রিজাইডিং অফিসার বলতে পারবেন। আমরা প্রিজাইডিং অফিসার যে ফলাফল দিয়েছেন সে আলোকে ঘোষনা করেছি। ফলাফল দিয়ে দেয়ার পর আমার হাতে এখন কোন কিছু নেই। তাই তারা যে অভিযোগ নিয়ে এসেছিলেন সেটা আমি রিসিভ করিনি।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা