,

নেতানিয়াহুকে নির্বাচনে জেতাতে ৮০ মিলিয়ন ডলার দিয়েছিল সৌদি

 

নিজস্ব প্রতিবেদক : ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহুকে ২০১৫ সালের নির্বাচনে জেতাতে তার নির্বাচনী প্রচারণায় সৌদি আরবের বাদশা সালমান অর্থ দিয়েছিলেন বলে অভিযোগ করেছেন ইসরায়েলী পার্লামেন্ট নেসেটের সদস্য আইজাক হারজগ।পানামা পেপার্সের উদ্ধৃতি দিয়ে ইসরায়েলের লেবার পার্টির সভাপতি হারজগ বলেন, ‘নেতানিয়াহুর নির্বাচনী প্রচারণায় সহায়তার লক্ষ্যে মোহাম্মদ ইয়ায়েদ কায়ালি নামের এক সিরীয়-স্পেনীয় ব্যক্তির মাধ্যমে তাকে ৮০ মিলিয়ন ডলার দিয়েছিলেন সৌদি আরবের বাদশা সালমান। ওই অর্থ প্রথমে যুক্তরাজ্যে ইসরায়েলী ব্যবসায়ী ও ধনকুবের টেডি সাগির ব্যাংক হিসাবে জমা হয়। তিনি ওই অর্থ নেতানিয়াহুর নির্বাচনী প্রচারণায় ব্যয় করেন।’

2016_05_10_21_31_50_2bB2oRenZYW0Iv3Ulcj7t4wvuGBkd3_original
গত মাসে পানামা পেপারস ফাঁসের মধ্য দিয়ে বিশ্বের প্রভাবশালী রাষ্ট্র ও সরকার প্রধানদের আর্থিক কেলেঙ্কারির তথ্য সবার সামনে আসে। পানামা পেপার্সের ফাঁস হওয়া তালিকায় সৌদি বাদশা সালমানের নামও আছে।

মোসাক ফনসেকার ফাঁস হয়ে যাওয়া নথি, পানামা পেপার্সের মাধ্যমে বিশ্বের অনেক রাজনীতিবিদ, সরকারী কর্মকর্তা, রাষ্ট্রপ্রধান থেকে শুরু করে চিত্রতারকা এবং তারকা খেলোয়াড়দেরও গোপন সম্পদের তথ্য ফাঁস হয়ে যায়।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা