,

বিশ্ব মিডিয়ায় নিজামীর ফাঁসি

 

নিজস্ব প্রতিবেদক : মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর আমীর মতিউর রহমান নিজামীর ফাঁসি কার্যকর হয়েছে।মঙ্গলবার রাতে রায় কার্যকরের পরপরই বিশ্বের বিভিন্ন দেশের প্রভাবশালী গণমাধ্যম বেশ গুরুত্বের সঙ্গে সংবাদটি প্রকাশ করেছে। বিবিসি বাংলার শিরোনাম- ‘মতিউর রহমান নিজামীর মৃত্যুদণ্ড কার্যকর।’

102983_450

সংবাদে বলা হয়েছে, ঢাকা কেন্দ্রীয় কারাগারে ফাঁসিতে ঝুলিয়ে এ মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় মতিউর রহমান নিজামী ছিলেন জামায়াতে ইসলামীর ছাত্রসংগঠন ইসলামী ছাত্রসংঘের নেতা এবং পাকিস্তানি বাহিনীর সহযোগী আলবদর বাহিনীর সর্বোচ্চ নেতা।

মূলত ইসলামী ছাত্রসংঘের কর্মীদের নিয়েই এ মিলিশিয়া বাহিনী গঠিত হয়েছিল। যাদের বিরুদ্ধে বুদ্ধিজীবী হত্যাকাণ্ডসহ গুরুতর সব মানবতাবিরোধী অপরাধের অভিযোগ রয়েছে। এএফপির শিরোনাম- ‘যুদ্ধাপরাধের দায়ে বাংলাদেশে শীর্ষ ধর্মীয় নেতার সাজা কার্যকর।’

আইনমন্ত্রী আনিসুল হকের বরাত দিয়ে সংবাদে বলা হয়েছে, মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে রিভিউ আপিলে হেরে যাওয়ার দু’দিন পরই বাংলাদেশের ধর্মভিত্তিক রাজনৈতিক দলের একজন শীর্ষ নেতার দণ্ড কার্যকর করা হল। আলজাজিরার শিরোনাম- ‘১৯৭১ সালের যুদ্ধাপরাধের দায়ে নিজামীর ফাঁসি।’ আইনমন্ত্রীর বরাত দিয়ে সংবাদে বলা হয়েছে, হত্যাযজ্ঞ, ধর্ষণ, বুদ্ধিজীবীদের গণহত্যার দায়ে বাংলাদেশের ‘নিষিদ্ধ সংগঠন’র নেতার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। আপিল বিভাগ রিভিউ খারিজের পর মঙ্গলবার রাতে নিজামীর ফাঁসি কার্যকর করা হয়। রয়টার্সের শিরোনাম- ‘৭১-এর যুদ্ধাপরাধের দায়ে বাংলাদেশে ইসলামিক দলের নেতার ফাঁসি।’

সংবাদে বলা হয়েছে, বাংলাদেশের সবচেয়ে বড় ধর্মভিত্তিক রাজনৈতিক দল জামায়াতের প্রধান নিজামীর (৭৩) ফাঁসির রায় কার্যকর করা হয়েছে। সংবাদে ফাঁসি ঘিরে রাজধানীসহ বিভিন্ন স্থানে যে কড়া নিরাপত্তা নেয়া হয়েছিল সেটি উল্লেখ করা হয়। ডনের শিরোনাম- ‘বাংলাদেশে জামায়াতের শীর্ষ নেতার ফাঁসির রায় কার্যকর।’ সংবাদে বলা হয়েছে, নিজামী প্রাণভিক্ষা চাননি। যদিও চূড়ান্ত রায় ঘোষণার পর তাকে ২৪ ঘণ্টা সময় দেয়া হয়েছিল। বিবিসির শিরোনাম- ‘মতিউর রহমান নিজামী : বাংলাদেশী ইসলামপন্থী নেতার রায় কার্যকর।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা