,

ভাড়ায় যেতে না চাওয়ায় চালককে হত্যাচেষ্টা

নিজস্ব প্রতিবেদক : ভাড়ায় যেতে না চাওয়ায় দুর্বৃত্তদের হামলায় আহত হন প্রাইভেটকার চালক খলিল মিয়া। তাঁকে সাভারের হেমায়েতপুরের জামাল ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে। ছবি : এনটিভি
রাজধানীর উপকণ্ঠ সাভারে ভাড়ায় যেতে রাজি না হওয়ায় খলিল মিয়া (৩২) নামের এক প্রাইভেটকার চালককে ক্ষুর দিয়ে হত্যার চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা।

photo-1462935136

 

আজ বুধবার সকালে সাভারের হেমায়েতপুর বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।আহত প্রাইভেটকারের চালককে উদ্ধার করে স্থানীয় জামাল ক্লিনিকে ভর্তি করা হয়েছে।ক্লিনিকে চিকিৎসাধীন খলিল মিয়া জানান, সকালে হেমায়েতপুর বাসস্ট্যান্ডে আলী হোসেন নামের এক ব্যবসায়ীর শিশুদের স্কুলে নেওয়ার জন্য প্রাইভেটকার নিয়ে দাঁড়িয়ে ছিলেন তিনি। পরে হেমায়েতপুর এলাকার ইয়াবা ব্যবসায়ী হাসমত ও তাঁর লোকজন প্রাইভেটকার ভাড়া নিয়ে ভাকুর্তা এলাকায় যাবেন বলে খলিলকে জানান। এ সময় খলিল ভাড়ায় গাড়ি চালাবেন না বলে তাঁদের জানান। এতে ইয়াবা ব্যবসায়ীরা ক্ষিপ্ত হয়ে যান। তাঁদের মধ্যে হাসমত ব্যাগ থেকে ক্ষুর বের করে খলিলের সারা শরীরে আঘাত করেন। পরে খলিলের সঙ্গে থাকা পাঁচ হাজার টাকা ও একটি মুঠোফোন লুট করে পালিয়ে যান।

 

 

এ বিষয়ে জানতে চাইলে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কামরুজ্জামান জানান, স্থানীয়রা খলিল মিয়াকে উদ্ধার করে চিকিৎসার জন্য হেমায়েতপুর এলাকায় জামাল ক্লিনিকে ভর্তি করেন। খবর পেয়ে সাভার মডেল থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।ওসি আরো জানান, এ ঘটনায় জড়িত ওই ইয়াবা ব্যবসায়ীর বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে সাভার মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ