,

জাতির প্রত্যাশা পূরণ হল : স্বরাষ্ট্রমন্ত্রী

kamal-khanনিউজ ডেস্ক : একাত্তরের মানবতাবিরোধী অপরাধে জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর ফাঁসি কার্যকর হওয়ায় জাতির প্রত্যাশা পূরণ হয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

তিনি বলেন, ‘এটা জাতির প্রত্যাশা ছিল। একজন মুক্তিযোদ্ধা হিসেবে আমারও প্রত্যাশা ছিল। মুক্তিকামি বাঙালি এই দিনটিকে স্মরণ করে রাখবে।’

ফাঁসির কার্যকরের পর মঙ্গলবার দিনগত রাত সোয়া ১২টায় নিজ বাসভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এ প্রতিক্রিয়া ব্যক্ত করেন।

তিনি বলেন, ‘এ ফাঁসি বা বিচারের মধ্য দিয়ে বাঙালির কপালে যে কালো দাগ ছিল, সেটা কেটে গেলো। আমরা দেখে যেতে পারছি- একাত্তরের নির্মম হত্যাকাণ্ডের নায়কদের রায় কার্যকর হচ্ছে।’

প্রধানমন্ত্রীর দৃঢ়তার জন্য এই বিচার হচ্ছে দাবি করে আসাদুজ্জামান কামাল বলেন, ‘প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা জানাচ্ছি। তার দৃঢ়তার জন্য এই রায় কার্যকর করা গেছে।’

নাশকতার আশংকার বিষয়ে তিনি বলেন, ‘আমার বিশ্বাস কোনো ধরনের নাশকতা হবে না। কারণ বেশির ভাগ মানুষ চেয়েছিল এই বিচার। তারা যথাযথ রায় চেয়েছিল, প্রত্যাশা অনুযায়ী বিচারকরা রায় দিয়েছিলেন। সে অনুযায়ী কার্যকরও হয়েছে।’

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘জামায়াতের অনুসারীরাও নাশকতা করবে বলে আমি মনে করি না। তারা যদি নিজেদের মানুষ মনে করে, তারা এটা করবে না। এছাড়া নাশকতা যাতে না হয়, সেজন্য কড়া নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে।’

এছাড়া তিনি বলেন, শিগগিরই নিজামীর লাশ দেশের বাড়িতে পাঠিয়ে দেয়া হবে। তার পরিবার তাদের ইচ্ছানুযায়ী তাকে দাফন করবে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা