,

ফাঁসির সময় স্বাভাবিক ছিলেন নিজামী

Nizami11448942468নিউজ ডেস্ক : একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর। তবে ফাঁসির আগে তিনি স্বাভাবিক ছিলেন।

নিজামীকে দেখতে মঙ্গলবার রাত ৮টার দিকে আসেন তাঁর স্বজনরা। এর পর রাত ৯টার দিকে তাঁরা বেরিয়ে যান।

কারাগার সূত্রে জানা য়ায়, রাত ১০টার দিকে নিজামী রুমে গিয়ে গোসল সেরে নেন। গোসল শেষে তিনি নফল নামাজ আদায় করেন। এর পর তাঁকে খাবার দেওয়া হয়। খাবারে ছিল মাছ, মাংস, সবজি ও ডাল। কিন্তু তিনি কোনো খাবার খাননি। রাত ১১টা ২০ মিনিটে তাঁর কক্ষে কেন্দ্রীয় কারাগারের মসজিদের ইমাম মনির হোসেন প্রবেশ করেন। তিনি নিজামীকে গোসল করার জন্য বলেন। নিজামী জানান, তিনি গোসল করেছেন। ইমাম তওবা পড়াতে চাইলে নিজামী নিজে নিজে তওবা পড়েন। রাত ১১টা ৩৫ মিনিটে তিন জন জল্লাদ তাঁর কক্ষে প্রবেশ করেন। তাঁরা তাকে প্রস্তুতি নিতে বলেন। এ সময় তিনি কোনো উচ্চবাচ্য কবরেননি। খুবই স্বাভাবিক ছিলেন। জল্লাদরা তাঁকে যম টুপি পরিয়ে কক্ষ থেকে বের করেন। হেটে হেটে মঞ্চে যাওয়ার সময় তিনি স্বাভাবিক ছিলেন। ১১টা ৫৭ মিনিটে তাঁকে মঞ্চে তোলা হয়। এ সময়ও তিনি খুব স্বাভাবিক ছিলেন। মঞ্চে ওঠানোর পর আবার তাঁর স্বাস্থ্য পরীক্ষা করে দেখেন সিভিল সার্জন। এর পর ফাঁসির জন্য তাঁকে প্রস্তুত করা হয়। তাঁর ডান পাশেই দাঁড়িয়ে ছিলেন জল্লাদ রাজু।

1462910955-jail-ambulanceসূত্র জানায়, ১২টা ১০ মিনিটে ম্যাজিস্ট্রেট লাল রুমালটি ফেলে দিলেই নিজামীর ফাঁসি কার্যকর করেন রাজু। নিয়ম অনুযায়ী ফাঁসিকাষ্ঠে তাঁকে ২০ মিনিট ঝুলিয়ে রাখা হয়। সাড়ে ১২টার সময় ফাঁসিকাষ্ঠ থেকে নামিয়ে তাঁর লাশের গোসল করানো হয়। এর পর কফিন করা হয়। রাত দেড়টার দিকে কারাগার থেকে তাঁর লাশ বহনকারী অ্যাম্বুলেন্স পাবনার সাঁথিয়ার উদ্দেশ্যে রওনা হয়।

এ জাতীয় আরও খবর

নবীনগর সাধু সঙ্গের উদ্যোগে লঞ্চযোগে আনন্দ ভ্রমণ: নদীর বুকে ফিরে দেখা স্মৃতি, সংস্কৃতি ও সম্প্রীতির অনন্য আয়োজন

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা