,

দুবাইয়ে ৭৮ কোটি টাকার স্বর্ণের গাড়ি

dubapic-1_112557নিউজ ডেস্ক : দুবাইয়ে চলছে বিশ্বের সব অত্যাধুনিক গাড়ির সমাহারে ‘অটোমেকানিকা দুবাই ২০১৬’ উৎসব।দুবাই ইন্টারন্যাশনাল কনভেনশন এবং এক্সিবিশন সেন্টারে অনুষ্ঠিত তিন দিনব্যাপী এই মেলার মূল আকর্ষণ হচ্ছে ‘গডজিলা।’

ভয় পাবেন না, এই গডজিলা কোনো ভয়ঙ্কর প্রাণি নয়।গডজিলা হচ্ছে স্বর্ণখচিত নিসান আর ৩৫ জিটি-আর মডেলের একটি স্পোর্টস কার। আর এই গাড়িটি মূল্য নির্ধারণ করা হয়েছে এক মিলিয়ন ডলার যা বাংলাদেশি টাকায় ৭৮ কোটি ৩৭ লাখ টাকা। গাড়িটি প্রদর্শন করেছে জাপানের স্পোর্টস কার টিউন এবং কাস্টমাইজ প্রতিষ্ঠান কুহল রেসিং।

গাড়িটিতে স্বর্ণ গলিত রঙ লেগেছে ৩.৮ লিটার। এতে রয়েছে ভি৬ টুইন টারবো ৫৪৫ এইচপি ইঞ্জিন। ইঞ্জিনের শক্তি বাড়ানোর জন্য অতিরিক্ত হর্সপাওয়ার এবং টর্ক সংযুক্ত করা হয়েছে। রিইনফোর্সড বডি এবং নির্ভুল পরিচালনার জন্য এতে আরো ডায়নামিক ফিচার সংযোজন করা হয়েছে। গতি বাড়ানোর জন্য গাড়ির ইঞ্জিনে অ্যাডভান্সড প্যাডেল শিফট সিক্যুয়েন্সিয়াল ৬ স্পিড ডুয়েল ক্লাচ ট্রান্সমিশন রয়েছে। বর্তমান বাজারে নিশান জিটি-আর সবচেয়ে আকর্ষণীয় সুপার কার। এতে ২০ স্পোক চাকা সংযোজন করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা