,

ভারতে বিজ্ঞাপনের শুটিং করছেন মাহি

mahi-uro-cola-india-lrg-420160510172950বিনোদন প্রতিবেদক : চিত্রনায়িকা মাহিয়া মাহি ভারতে কোমল পানীয় ইউরো কোলার বিজ্ঞাপনের শুটিং করছেন। তিনি গেল মাসে পণ্যটির তিন বছরের জন্য শুভেচ্ছাদূত হিসেবে নিযুক্ত হয়েছেন। যার অংশ হিসেবে পণ্যটির বিজ্ঞাপনের শুটিংয়ের জন্য তিনি এখন পশ্চিমবঙ্গে।


সেখান থেকে জাগো নিউজকে মাহি বলেন, ‘ইউরো কোলার শুভেচ্ছাদূত হওয়ায় পণ্যটির নতুন বিজ্ঞাপনে অংশ নিয়েছি। গত দু’দিন যাবত শুটিং চলছে কলকাতার বিভিন্ন লোকেশনে। চমৎকার কনসেপ্টে নির্মিত হচ্ছে ইউরো কোলার এবারের বিজ্ঞাপন। কাজ করে নতুন অভিজ্ঞতা হয়েছে। এই বিজ্ঞাপনটি আগামী রমজানে প্রচারে আসবে।’


বিজ্ঞাপনটি নির্মাণের জন্য সার্বিক তত্ত্বাবধানে আছেন সাজু মুনতাসির। বিজ্ঞাপনটির শুটিংয়ের জন্য মাহি ঢাকা ত্যাগ করেন রোববার (৮ মে) রাতের ফ্লাইটে। দেশে ফিরবেন আগামী সপ্তাহে।


এদিকে, দেশে ফিরে মাহি কাজ শুরু করবেন তার নতুন ছবি বদিউল আলম খোকন পরিচালিত ‘হারজিত’ এর। ছবিতে তার নায়ক সজল। এছাড়া ‘ঢাকা অ্যাটাক’ ছবির কিছু অংশের শুটিংয়ে অংশ নেয়ার কথা রয়েছে বলে জানালেন মাহি।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা