,

নিজামীর ফাঁসি কার্যকরের সব প্রস্তুতি সম্পন্ন (জেলগেট থেকে সরাসরি)

img_20160510_203022_12511_1462891921-550x310মানবতাবিরোধী অপরাধে জামায়াতে ইসলামীর আমীর মতিউর রহমান নিজামীর ফাঁসি কার্যকরে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে কারা কর্তৃপক্ষ।
মঙ্গলবার বিকাল থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগারের ফাঁসির মঞ্চ প্রস্তুত করার পর তা পরিদর্শন করেছেন কারা কর্তৃপক্ষ। পাশাপাশি ফাঁসি কার্যকর করার জন্য প্রয়োজনীয় সরঞ্জাম কারাগারে আনা হয়েছে। সেগুলো পরীক্ষা-নিরীক্ষা করেও দেখা হয়েছে।
কারা সূত্রে জানা গেছে, ফাঁসির মঞ্চ এলাকায় ফ্লাড লাইট লাগানো হয়েছে। শামিয়ানা টাঙানো হয়েছে।
এদিকে ফাঁসি কার্যকরের সময় উপস্থিত থাকেন সরকারের এমন কয়েকজন কর্মকর্তাও কারাগারে অবস্থান নিয়েছেন।
এছাড়া বিকালে কাশিমপুর হাই-সিকিউরিটি কারাগার থেকে জল্লাদ রাজুকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে আনা হয়েছে। তার নেতৃত্বে নিজামীর ফাঁসি কার্যকর করা হবে বলে কারা সূত্রে জানা গেছে।
এদিকে রাত ৮টার দিকে নিজামীর সঙ্গে শেষবারের মত সাক্ষাতে গেছেন তার পরিবারের সদস্যরা। তারা বের হওয়ার পরে নিজামীর ফাঁসি কার্যকর করা বলে বলে ধারণা করা হচ্ছে।
এর আগে অবশ্য স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাংবাদিকদের জানিয়েছেন, নিজামীর ফাঁসি কার্যকরে সরকার প্রস্তুত রয়েছে। রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা না চাইলে যে কোনো সময় তার দ- কার্যকর করা হবে।
ঢাকা কেন্দ্রীয় কার্যালয়ের কনডেম সেলে নিজামীকে রাখা হয়েছে। তার ফাঁসির রায় ঘিরে কেন্দ্রীয় কারাগারের আশপাশে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে।
কারাগারের আশপাশের সড়কগুলোতে ব্যারিকেড দেয়া হয়েছে। লোক চলাচল বন্ধ হয়ে গেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুলসংখ্যক সদস্য কারাগারের চারপাশে অবস্থান করছেন।

https://www.youtube.com/watch?v=gn3ec71kxTA

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা