,

যে ৬ ভুল শ্যাম্পু করার সময় নারীরা করে থাকেন!

 
লাইফস্টাইল ডেস্ক : চুল পরিচর্যায় যে কাজটি সবচেয়ে বেশি নারীরা করে থাকেন তা হল শ্যাম্পু করা। চুলের ময়লা দূর করতে চুল শ্যাম্পু করা হয়। আপনি জানেন কি, শ্যাম্পু করতে গিয়ে কিছু ভুল প্রায় সব নারীই করে থাকেন? আর এই ভুলগুলোর জন্য চুল পড়া বেড়ে যায় বহুগুণ। এমন কিছু ভুল যা শ্যাম্পু করার সময় নারীরা করে থাকেন।

hair-2-700x336

* একই শ্যাম্পু বার বার ব্যবহার করা
হেয়ার স্ট্যাইলিস্ট Mario Russo মনে করেন প্রতিদিন শ্যাম্পু করার প্রয়োজন নেই। দুইদিন পর পর শ্যাম্পু করা চুলের জন্য ভাল। তবে একই শ্যাম্পু খুব বেশিদিন ব্যবহার করা উচিত নয়। কয়েক মাস পর একই উপাদান দিয়ে তৈরি অন্য কোন শ্যাম্পু পরিবর্তন করা উচিত- এমন বলেন cosmetic chemist Mort Westman।

* শ্যাম্পু করার আগে চুল না ভেজানো
সরাসরি শুকনো চুলে শ্যাম্পু করা উচিত নয়। চুলে শ্যাম্পু করার আগে ভাল করে ভিজিয়ে নিন। চুলে শ্যাম্পু করার আগে ২-৩ মিনিট পানি দিয়ে ভিজিয়ে নিন। তারপর চুলে শ্যাম্পু ব্যবহার করুন।

* ভুল শ্যাম্পু ব্যবহার করা
চুলের ধরণ অনুযায়ী শ্যাম্পু পছন্দ করা উচিত। আপনি কোন ধরণের চুলের অধিকারী শুষ্ক, তৈলাক্ত সে ধরণের চুলের উপযোগী শ্যাম্পু পছন্দ করুন। শ্যাম্পু এবং কন্ডিশনার আলাদা আলাদা ব্যবহার করুন।
* মাথার তালুর এক স্থানে শ্যাম্পু ব্যবহার করা
শ্যাম্পু চুলের আগার চেয়ে গোঁড়ায় বেশি প্রয়োজন। তাই চুলের গোড়া থেকে শ্যাম্পু করুন। তবে প্রতিবার একই স্থান থেকে শ্যাম্পু করা উচিত নয়। কখন মাথার তালু থেকে শুরু করুন আবার কখনও ঘাড়ে কাছ থেকে শুরু করুন।

* অতিরিক্ত চুল ঘষা
শ্যাম্পু করার সময় চুল অতিরিক্ত ঘষা থেকে বিরত থাকুন। এতে চুল পরিষ্কার হওয়ার পরিবর্তে আরও বেশি ক্ষতিগ্রস্ত হয়। আঙুলের ডগা দিয়ে মাথার তালু ম্যাসাজ করুন। আঙুলের নখ অথবা হাতের তালুর পরিবর্তে।

* গরম পানি ব্যবহার করা
চুল পরিষ্কার করতে অনেকেই গরম পানি ব্যবহার করে থাকেন। এটি চুলের গোড়া দুর্বল করে দেয়। গরম পানির পরিবর্তে হালকা কুসুম গরম পানি ব্যবহার করুন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে