,

অডিওবার্তা নিয়ে আবার হাজির হলেন লাদেনপুত্র হামজা

 
আন্তর্জাতিক ডেস্ক : অবরুদ্ধ জেরুজালেমকে মুক্ত করার ডাক দিয়েছেন আল কায়েদার সাবেক প্রধান ওসামা বিন লাদেনের কনিষ্ঠ পুত্র হামজা বিন লাদেন।তিনি বলেছেন, জেরুজালেম মুক্ত করার লড়াই হলো বিশ্বাসী ও অবিশ্বাসীদের যুদ্ধ। এ জন্য মুসলিম উম্মাহর ঐক্যবদ্ধ হতে হবে। হামজা বিন লাদেনের এ বক্তব্য উদ্ধৃত করেছে জিহাদি ওয়েবসাইটগুলো নজরদারি করা মার্কিন গোয়েন্দা প্রতিষ্ঠান সাইট ইন্টেলিজেন্স গ্রুপ।সোমবার সাইটের এক টুইটে এ কথা বলা হয়।

117372_167

এতে আরও বলা হয়, অডিও ম্যাসেজের মাধ্যমে হামজা বিন লাদেন এ আহ্বান জানিয়েছেন। সাইটের পরিচালক রিটা কাটজ বলেন, হামজা বিন লাদেন ওই অডিওবার্তায় বলেছেন যে, সিরিয়া বিপ্লবের মাধ্যমে ফিলিস্তিনকে মুক্ত করা এখন খুব সন্নিকটে।

এর একদিন আগে মিশরীয় বংশোদ্ভূত আল কায়েদার বর্তমান নেতা আয়মান আল জাওয়াহিরি সিরিয়ার প্রতিদ্বন্দ্বী জঙ্গি গ্রুপগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, তা না হলে জিহাদিদের মৃত্যুঝুঁকি মেনে নিতে হবে। তার এ অডিওবার্তা ইন্টারনেটে প্রচারিত হয়।

এতে তিনি আল কায়েদা সম্পৃক্ত আল নুসরা ফ্রন্টের প্রতি সমর্থন দেন। এই ফ্রন্টটির পরিকল্পনা রয়েছে সিরিয়াকে একটি সার্বভৌম রাষ্ট্র হিসেবে সৃষ্টি করা। তারা নিজেদের মতো করে সেখানে ইসলামিক খেলাফত কায়েম করতে চায়।

আল কায়েদার নেতা ওসামা বিন লাদেনকে মার্কিন স্পেশাল বাহিনী পাকিস্তানে হত্যার কয়েক সপ্তাহের মধ্যে এ দলের নেতা হন আয়মান আল জাওয়াহিরি। ধারণা করা হয়, লাদেনের ঢেঁড়ায় মার্কিন বাহিনী আক্রমণ চালালে সেখান থেকে পালিয়ে যেতে সক্ষম হন হামজা বিন লাদেন। এখন তিনি কোথায় আছেন তা কেউ জানে না। তবে গত আগস্টে আল কায়েদা একটি বার্তা প্রকাশ করে হামজা বিন লাদেনের পক্ষ থেকে। তাতে আমেরিকা ও তার মিত্রদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করা হয়।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে