,

চুয়াডাঙ্গায় ভবন নির্মাণে রডের বদলে বাঁশ: পরিদর্শনে দুদক টিম

 

নিজস্ব প্রতিবেদক : চুয়াডাঙ্গার দর্শনায় উদ্ভিদ সংনিরোধ কেন্দ্রের ভবন নির্মাণে রডের বদলে বাঁশ ব্যবহারের অনিয়ম দুর্নীতি তদন্তে মঙ্গলবার বেলা ১১ টায় ভবন পরিদর্শন করেছেন দুর্নীতি দমন কমিশন (দুদক)’র টিম।দুদক কুষ্টিয়ার উপ পরিচালক আব্দুল গাফফারের নের্তৃত্বে ৬ সদস্যের একটি টিম এ পরিদর্শনে আসেন। এ সময় তারা দর্শনা পৌর মেয়র মতিয়ার রহমানসহ স্থানীদের সাথে কথা বলেন এবং ভবনের বিভিন্ন অংশ ভেঙ্গে ভেঙ্গে দেখেন।

 

chuadanga picture---(agri buss building)---2_127200

পরিদর্শন টিমে ছিলেন চুয়াডাঙ্গা এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোঃ আশরাফুল ইসলাম, জনস্বাস্থ্য অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ মোস্তাফিজুর রহমান, গণপুর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আবদুল্লাহ আল মাসুম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক নির্মল কুমার দে, দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফরিদুর রহমান ও উপজেলা কৃষি কর্মকর্তা সূফি রফিকুজ্জামান।

 

 

এ সময় আরো উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট মামলার বাদী মেরিনা জেবুন্নাহার, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ঢাকা খামার বাড়ির প্রকৌশলী মাহবুবুর রহমান, বেনাপোল বন্দরের উদ্ভিদ সংনিরোধ কর্মকর্তা মো. ওয়াজেদ মিয়া, দর্শনা উদ্ভিদ সংনিরোধ কেন্দ্রের কর্মকর্তা কামরুন্নাহার মিতা।

এদিকে গত শুক্রবার ৬ এপ্রিল এ ভবন নির্মাণে অনিয়ম নিয়ে দায়ের করা মামলায় প্রধান আসামি ঠিকাদারী প্রতিষ্ঠান ঢাকার ফার্মগেট মনিপুরীপাড়ার মেসার্স জয় ইন্টারন্যাশনালের সত্ত্বাধিকারী মনি সিং কে গ্রেফতার করেছে দুদক ও র‌্যাব। বর্তমানে তিনি জেল-হাজতে রয়েছেন। সরকারি ভবনে রডের পরিবর্তে বাঁশ ব্যবহার করেছিলো অভিযুক্ত ব্যক্তিরা।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা