,

ইতিহাস গড়ে হিরোশিমা পরিদর্শনে যাচ্ছেন ওবামা

 

আন্তর্জাতিক ডেস্ক : পৃথিবীর ইতিহাসে কলঙ্কিত অধ্যায়গুলোর একটি জাপানের হিরোশিমা ট্রাজেডি। আধুনিক সভ্যতার ইতিহাসে মার্কিন অসভ্যতার নজির বললেও ভুল হবে না এটিকে। প্রায় ৭১ বছর আগে দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন ১৯৪৫ সালে পৃথিবীর প্রথম পরমাণু বোমাটি এখানে ফেলেছিল যুক্তরাষ্ট্র। ইতিহাসের ভয়বহতম হত্যাযজ্ঞ ছিল এটি। মারা গিয়েছিল এক লাখ ৪০ হাজারের বেশি মানুষ।

2016_05_10_18_35_56_miRrAELFGVGpNN3V1xGH2N7MY9UZIp_original

৭১ বছরের ইতিহাসে আজ পর্যন্ত স্থানটি পরিদর্শনে যাননি কোনো মার্কিন প্রেসিডেন্ট। তবে এবার সে ইতিহাস পাল্টে দিতে যাচ্ছেন প্রেসিডেন্ট বারাক ওবামা। চলতি মাসেই হিরোশিমা পরিদর্শনে যাবেন তিনি। মেয়াদের শেষ বছরে এসে এশিয়া সফরের অংশ হিসেবে হিরোশিমা সফরে যাবেন তিনি। সেই সঙ্গে যাবেন ভিয়েতনামেও।

 

মার্কিন প্রেসিডেন্টদের মধ্যে এর আগে হিরোশিমা সফর করেছেন জিমি কার্টার। তবে সেটা প্রেসিডন্ট হিসেবে তার মেয়াদ শেষের পর। ৭১ বছরের এই ইতিহাসে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ কোনো কূটনৈতিক হিসেবে ১০ এপ্রিল মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি হিরোশিমা সফর করেন। জাপানে জি সেভেনের পররাষ্ট্রমন্ত্রীদের এক বৈঠকে অংশ নিয়ে হিরোশিমা যান তিনি।

 

ক্ষমতায় আসার পরই পারমাণবিক অস্ত্র মুক্ত বিশ্ব গড়ার প্রত্যয় ব্যক্ত করেছিলেন ওবামা। তারই অংশ হিসেবে এ সফরে যাবেন মার্কিন এই প্রেসিডেন্ট। এর আগে কেরির জাপান সফরের সময় ওবামার হিরোশিমা সফরের ব্যাপারে ইঙ্গিত দেয়া হয়েছিল হোয়াইট হাউজের পক্ষ থেকে। তবে বিষয়টি তখন নিশ্চিত করেনি মার্কিন প্রেসিডেন্টের দপ্তর।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা