,

৭ জুন থেকে রমজান শুরু

Ramadan1434737082-550x324হিজরি সনের অষ্টম মাস শাবান শেষ হবে ৬ জুন। শাবানের পরের মাস রমজান। সে হিসাবে মুসলিম সম্প্রদায়ের সিয়াম সাধনার মাস পবিত্র রমজান বাংলাদেশে শুরু হচ্ছে আগামী ৭ জুন মঙ্গলবার থেকে। অবশ্য তারিখটি নির্ভর করছে চাঁদ দেখার উপর। আরবি মাস অনেক সময় ২৯ তারিখেই শেষ হয়ে যায়। তাই, শাবানের ২৯ তারিখ (৫ জুন) সন্ধ্যায় আকাশে নতুন চাঁদ দেখা গেলে পবিত্র রমজান শুরু হবে ৬ জুন সোমবার থেকেই।
এদিকে, রমজান উপলক্ষ্যে বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন ঢাকা জেলার জন্য সেহরি ও ইফতারের সময়সূচি প্রণয়ন করেছে। ফাউন্ডেশনের পরিচালক ড. মুহাম্মদ আবদুস সালাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই সময়সূচি জানানো হয়। সময় সূচিতে দেখা যায় রোজার প্রথম দিন সেহরির শেষ সময় ৩.৩৮মিনিট আর ইফতার ৬.৪৮ মিনিটে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সময়সূচিতে সেহরির পর ৬ মিনিট ও ইফতারের আগে ৩ মিনিট অতিরিক্ত সময় ধরা হয়েছে। সেজন্য সেহরির সতর্কতামূলক শেষ সময়ের ৬ মিনিট পর ফজরের আজান দিতে হবে। সূর্যাস্তের পর সতর্কতামূলকভাবে ৩ মিনিট বাড়িয়ে ইফতারের সময় নির্ধারণ করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা