,

ব্রাহ্মণবাড়িয়ায় ৩ মাদক ব্যবসায়ীর বাড়ি গুড়িয়ে দিল জনতা

B Baria Map Mainব্রাহ্মণবাড়িয়া শহরের দক্ষিণ মৌড়াইল ও পুনিয়াউট এলাকায় এবার আরো তিন মাদক ব্যবসায়ীর বাড়ি ও একজনের দোকান গুড়িয়ে দিয়েছে স্থানীয় জনতা।সোমবার (০৯ এপ্রিল) দুপুর ১টার দিকে এলাকাবাসী একত্রিত হয়ে মাদক ব্যবসায়ীর বাড়িতে হামলা করেন।এর অাগে বেলা ১১টায় দক্ষিণ মৌড়াইল গ্রামবাসীর উদ্যোগে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়।সমাবেশ শেষ করে এলাকাবাসী দক্ষিণ মৌড়াইলের চিহ্নিত মাদক ব্যবসায়ী কামাল মিয়া ও শামসু মিয়ার বাড়ি ও সুমন মিয়ার ফানির্চারের দোকানে হামলা করে গুড়িয়ে দেয়।এরপর তারা ঢাকা-চট্টগ্রাম-সিলেট রেলপথ সংলগ্ন পুনিয়াউট এলাকার হিরন মিয়ার পাকা বাড়ি ভেঙে সম্পূর্ণ গুড়িয়ে দেয়।দক্ষিণ মৌড়াইলে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন পৌরসভার সাবেক ওয়ার্ড কমিশনার অাব্দুর রহমান। এতে প্রধান অতিথি ছিলেন জেলার পুলিশ সুপার মো. মিজানুর রহমান।বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার নবনির্বাচিত মেয়র মিসেস নায়ার কবীর, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার।অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার এম এ মাসুদ, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি মুহাম্মদ মুসা, জেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. হেলাল উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মহিউদ্দিন খান খোকন, জেলা ইসলামিক সেন্টারের সাধারণ সম্পাদক শওকত হায়াৎ খান, ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাঈনুর রহমান।সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মো. মিজানুর রহমান বলেন, মাদক বেচাকেনার সঙ্গে যারা জড়িত, তারা সবাই অামাদের সমাজের প্রতিপক্ষ। তাদের বিরুদ্ধে সমাজের সবাই মিলে যুদ্ধ করতে হবে। তাদের নির্মূলের ব্যাপারে মানবতার প্রশ্ন তোলা প্রশ্রয় দেওয়ার শামিল।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা