আশুগঞ্জের ইউপি নির্বাচনের বিজয়ী নর্ব নির্বাচিত সদস্যদের শপথ গ্রহন অনুষ্ঠিত
আশুগঞ্জ প্রতিনিধি : প্রথম দফায় অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের ইউনিয়ন পরিষদ নির্বাচনের বিজয়ী নর্বনির্বাচিত সাধারন সদস্য ও সংরক্ষিত মহিলা সাধারন সদস্যদের শপথ গ্রহন অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার দুপুরে উপজেলা নির্বার্হী কর্মকর্তা সন্দ্বীপ কুমার সিংহ উপজেলার ৭টি ইউনিয়নের ৬৩জন সাধারন সদস্য ও ২১জন সংরক্ষিত সাধারন সদস্যসহ মোট ৮৪জন জনপ্রতিনিধিকে শপথ বাক্য পাঠ করান। এদিকে, শপথ গ্রহন শেষে উপজেলা নির্বার্হী কর্মকর্তা বাল্য বিবাহ রোধে চেয়ারম্যান ও সাধারন সদস্য, সংরক্ষিত সদস্যদের আগামী ২০১৬ সালের মধ্যে বাল্য বিবাহ মুক্ত উপজেলা হিসাবে ঘোষনা করতে সকল সহযোগীতা করার শপথ বাক্য পাঠ করান। এ সময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আমির হোসেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রেহানা মকবুল, উপজেলা কৃষি কর্মকর্তা তৌফিক আহমেদ খান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রফিকুল ইসলাম মিজি, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ আছির উদ্দিন , উপজেলা নির্বাচন কর্মকর্তা খ স আরিফুল ইসলাম, চর চারতলা ইউনিয়নের চেয়ারম্যান জিয়া উদ্দিন খন্দকার, আড়াইসিধা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ সেলিম মিয়া, শরীফপুর ইউনিয়নের চেয়ারম্যান সাইফ উদ্দিন চৌধুরী, তারুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইদ্রিস হাসান, লালপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল খায়েরসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে রবিবার জেলা প্রশাসক ড. মোহাম্মদ মোশারফ হোসেন নব নির্বাচিত চেয়ারম্যান গণকে শপথ বাক্য পাঠ করান। গত ২২ মার্চ আশুগঞ্জ উপজেলার ৭টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়।











