বুধবার, ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

বাল্য বিবাহ রোধে নিজেকে নিয়োজিত রাখার শপথ নিলেন আশুগঞ্জের শতাধিক জনপ্রতিনিধি

13166069_1711393382452012_5951501884122571263_nআশুগঞ্জ প্রতিনিধি বাল্য বিবাহ রোধে নিজেকে নিয়োজিত রাখার শপথ নিলেন আশুগঞ্জ উপজেলার প্রায় শতাধিক জনপ্রতিনিধি। গতকাল সোমবার দুপুরে উপজেলা পরিষদের মিলনায়নতে প্রথম দফায় অনুষ্ঠিত উপজেলার ৭টি ইউনিয়নের অনুষ্ঠিত নির্বাচনের বিজয়ী সাধারন সদস্য ও সংরক্ষিত সদস্যদের শপথ গ্রহন শেষে নর্ব নির্বাচিত চেয়ারম্যানসহ জনপ্রতিনিধিরা বাল্য বিবাহ রোধে নিজেকে নিযোজিত রাখার শপথ নেন। শপথ বাক্য পাঠ করান উপজেলা নির্বার্হী কর্মকর্তা সন্দ্বীপ কুমার সিংহ। শপথে বাল্য বিবাহ রোধে আগামী ২০১৬ সালের মধ্যে বাল্য বিবাহ মুক্ত উপজেলা হিসাবে ঘোষনা করতে সকল জনপ্রতিনিধিরা সহযোগীতা করার শপথ করেন। উপজেলা নির্বার্হী কর্মকর্তা সন্দ্বীপ কুমার সিংহের উদ্যোগে এ শপথ বাক্য পাঠ করানো হয়। এ সময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আমির হোসেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রেহানা মকবুল, উপজেলা কৃষি কর্মকর্তা তৌফিক আহমেদ খান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রফিকুল ইসলাম মিজি, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ আছির উদ্দিন , উপজেলা নির্বাচন কর্মকর্তা খ স আরিফুল ইসলাম, চর চারতলা ইউনিয়নের চেয়ারম্যান জিয়া উদ্দিন খন্দকার, আড়াইসিধা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ সেলিম মিয়া, শরীফপুর ইউনিয়নের চেয়ারম্যান সাইফ উদ্দিন চৌধুরী, তারুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইদ্রিস হাসান, লালপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল খায়েরসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান

গাজায় শিশু হত্যার অভিযোগ জাতিসংঘ কমিশনের

আওয়ামী লীগের বিচারের দাবি জানালেন জামায়াত আমির

কাজাখ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে তারেক রহমান

তিন দিন বন্ধ থাকবে রাজধানীর কয়েকটি সড়ক

স্ত্রী মৃত্যুর মামলায় অভিনেতা আলভী রিমান্ডে

বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মেসি-রোনালদো পছন্দে রাজনৈতিক প্রভাব!

রোহিঙ্গাদের জন্য ১৩৭ কোটি টাকার সহায়তা চুক্তি

আইন কর্মকর্তাদের পদত্যাগে বিএনপির ‘রাজনৈতিক স্টান্ট’ অভিযোগ

দিল্লি বিমানবন্দর ইস্যুতে ভারতের ব্যাখ্যায় অসন্তুষ্ট ঢাকা

সাংবাদিকদের দিয়ে হাসপাতালের টয়লেট পরিষ্কারের প্রস্তাব