,

যুদ্ধাপরাধের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড বহাল থাকবে : আইনমন্ত্রী

anis_112506নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশে যুদ্ধাপরাধীদের বিচার চলতে থাকবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। এছাড়া বাংলাদেশের আইন অনুযায়ী যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ সাজা হিসেবে মৃত্যুদণ্ডও বহাল থাকবে।

মঙ্গলবার দুপুরে সচিবালয়ে সুইডেনের অভিবাসন ও বিচারমন্ত্রী মরগান জোহানসনের সঙ্গে বৈঠক শেষে মন্ত্রী সাংবাদিকদের এসব কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, যেহেতু আইনে সর্বোচ্চ সাজার বিধান রাখা হয়েছে, সেহেতু মানবতাবিরোধী অপরাধসহ যেসব অপরাধে মৃত্যুদণ্ডের সাজা রয়েছে, তা আছে এবং থাকবে।

বৈঠকে সুইডিশ প্রতিনিধিরা মৃত্যুদণ্ডের সাজার বিধান বাতিল ও যুদ্ধাপরাধীদের বিচার সারা বিশ্বের কাছে যেন ‘গ্রহণযোগ্য’ হয়, সেভাবে বিচারের দাবি করলে বাংলাদেশের পক্ষ থেকে তাদের আশ্বস্ত করা হয়।

বৈঠকে ব্লগারসহ বাংলাদেশে মুক্তবুদ্ধির মানুষ খুনের ঘটনায় সুইডেনের অভিবাসন বিষয়কমন্ত্রী উদ্বেগ জানালে আইনমন্ত্রী আনিসুল হক এসব হত্যাকাণ্ডকে ‘দুঃখজনক’ বলেন।

বৈঠক শেষে মরগান বলেন, ‘বাংলাদেশ সুইডেনের বন্ধুপ্রতিম দেশ। এ দেশের মানবাধিকার পরিস্থিতি, ব্লগার হত্যা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।’

মানবাধিকার পরিস্থিতি নিয়ে আনিসুল হক বলেন, ‘আমাদের একটি স্বাধীন মানবাধিকার কমিশন আছে। মানবাধিকার পরিস্থিতি উন্নয়নোর লক্ষ্যে সরকার কাজ করছে।’

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে